চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ যাত্রীদের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে সরকার। আমি নিজে হজে গিয়ে ঘুরে ঘুরে দেখেছি আমাদের দেশের হাজিরা ওখানে কী কী সমস্যার সম্মুখীন হন। তারপর তাদের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে হজ ব্যবস্থাপনা এখন অনেক সহজ হয়েছে।

বুধবার চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।

ইসলামের ভুল ব্যাখা করে জঙ্গিবাদী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন: আমাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে।। কিছু কিছু মানুষ আমাদের ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে। অথচ ইসলাম ধর্ম সবচেয়ে শান্তির ধর্ম। যেখানে বলা হয়েছে প্রত্যক মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। এখানে হানাহানি ও সংঘর্ষের কোন স্থান নেই।ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের।

প্রধানমন্ত্রী বলেন: আমাদের লক্ষ্য আমরা দেশকে এগিয়ে নেওয়া। হজ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার হচ্ছে। সমগ্র দেশে হজের জিজিটাল কেন্দ্র করে দিয়েছি। হজে যারা যাবেন তাদের নিবন্ধন এখন অনলাইনে করে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট সেবা বিস্তৃত হয়েছে। যার কারণে হজ ব্যবস্থাপনা এখন অনেক সহজ হয়েছে।

শেখ হাসিনা বলেন: আগে আমাদের নিজস্ব কোন বিমান ছিল না। ইতোমধ্যে আমরা ৬টি বিমান ক্রয় করেছি আরও দুইটা চলে আসবে। এভাবেই হজকে সহজ করতে ও হাজিদের সবরকম সুবিধা দিতে ব্যবস্থা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT