চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ছাড়া কেউ চলচ্চিত্রকে ভালোবাসেনি: ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া এদেশে চলচ্চিত্রকে আর কেউ ভালোবাসেনি’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, চিরজীবন দেখে আসছি চলচ্চিত্রকে মনে করা হয় সৎ মায়ের সন্তান। চলচ্চিত্র তৈরির জন্য এদেশের আবহাওয়া যখন অনুকূল ছিল না সেই তখন থেকে (পাকিস্তান আমল) এটা হয়ে আসছে।

”এরপর শেখ মুজিব যখন চলচ্চিত্রের দিকে নজর দেন, তারপর সুদিন আসতে শুরু করে। তাই বলতে হয়, একমাত্র বঙ্গবন্ধু ছাড়া কেউ ভালোবাসেনি চলচ্চিত্রকে। তিনি ছাড়া অন্য কেউ চলচ্চিত্র লালন করেছেন, এটা পাইনি। বঙ্গবন্ধুর পর যারাই মন্ত্রী হয়ে এসেছেন আমি কথা বলেছি তাদের সঙ্গে। আমার মনে হয়নি কেউ চলচ্চিত্রকে ভালোবেসে কিছু করেছেন।”

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেবাজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, এর আগে যিনি মন্ত্রী ছিলেন (চলচ্চিত্রের দায়িত্বপ্রাপ্ত) তাকে একটি টক শো-তে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন এমন কোনো পরিকল্পনা করেছেন?

আমার প্রশ্ন শুনে তিনি অবাক হয়েছিলেন। উনি বুঝতেই পারেননি আমি এমন একটা প্রশ্ন করবো। যারা চলচ্চিত্রের দায়িত্বে থেকে মন্ত্রিত্ব পান তাদের কোনো পরিকল্পনাই থাকেনা। যদি কোনো পরিকল্পনা না থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটার উন্নতি কীভাবে হবে? এজন্য সবসময় আমার কাছে মনে হয়, চলচ্চিত্রকে সৎ মায়ের সন্তানের মতো লালনপালন করা হচ্ছে- বলেন ইলিয়াস কাঞ্চন।

‘বেদের মেয়ে জোসনা’-খ্যাত এই নায়ক মনে করেন, বাংলাদেশে যথেষ্ট ভালো শিল্পী, নির্মাতা আছেন। যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা করা যায় তাহলেই অবশ্যই চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়ানো খুব দরকার। কারণ, চলচ্চিত্র না থাকলে আমরা থাকবো না। আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে আমি কীভাবে তার লালনপালন করছি। চলচ্চিত্রও তেমনি লালন করতে হয়।

Reneta

নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, এতো নাই নাই এর মধ্যেও নতুন প্রডাকশন হাউজ ‘সিনেবাজ’ যাত্রা শুরু করছে। এটা খুব আনন্দের সংবাদ। তাদের টার্গেট দেশে দর্শকদের ভালো ছবি উপহার দিয়ে বিদেশেও চালানো। এতে করে নিজেদের কালচার বাইরের মানুষ অবগত হতে পারবে। এটাকে আমি সাধুবাদ জানাই।

‘সিনেবাজ ফিল্মস’ প্রতিষ্ঠান প্রতিবছর একাধিক চলচ্চিত্র নির্মাণ করবে। যেসব ছবি হবে গুণগত ও মানসম্মত। যাত্রা শুরুর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকবর পাঠান ফারুক (অভিনেতা, এমপি), সিনেবাজ ফিল্মসের সিইও শাম ইসলাম, চেয়ারম্যান জোসনা ইসলাম, ডিরেক্টর অব কমিউনিকেশন স্বাধীন খসরু, ক্রিয়েটিভ ডিরেক্টর ইফতেখার চৌধুরী। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাপ্পী চৌধুরী, ববি, রোশান, জলি, রাহা, শিমুল খান, নির্মাতা বুলবুল বিশ্বাস, রায়হান রাফী, আহমেদ হুমায়ূন, দেবাশীষ বিশ্বাস, ওয়াজেদ আলী সুমন, মেহরীন,  ড্যানি সিডাক প্রমুখ।

ছবি: ইমন   

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনলিড বিনোদনসিনেবাজ ফিল্মস
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT