চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের বিবর্ণ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে প্যালেস্টাইনের কাছে হেরে বিবর্ণ শুরু করেছে বাংলাদেশ। বুধবার স্বাগতিকরা হার দেখেছে ২-০ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইনের বিপক্ষে বল দখলে রাখার মিশনে সফল হলেও সুযোগ গোলে রূপান্তরের দক্ষতা দেখাতে পারেনি বাংলাদেশ।

ছয় জাতির আসরে গ্রুপ ‘এ’তে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইনের সঙ্গে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৯ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে ম্যাচ লাল-সবুজদের। তার আগে গ্রুপপর্বের দেখায় যদি লঙ্কানরা প্যালেস্টাইনের কাছে হারে, তাহলে শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের ফল নির্ধারণ করবে সেমিতে অন্য কারা যাবে এই গ্রুপ থেকে। আর গ্রুপ ‘বি’তে লড়ছে বুরুন্ডি, মরিশাস ও সেসেলশ।

ফিফটি-ফিফটি বল দখলের প্রথমার্ধে বাংলাদেশ প্রতিপক্ষের গোলমুখে অনটার্গেট শট নিতে পেরেছে কেবল একটি। অতিথিরা সেখানে শট নিয়েছে ৩টি। যার একটি গোল। স্বাগতিক রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচের ২৯ মিনিটে খালেদ সালেমের গোলে এগিয়ে যায় প্যালেস্টাইন।

মধ্যবিরতি থেকে ফিরেও খেলার ধারায় কোনো পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৫৮ মিনিটে উল্টো আরেকটি গোল খেয়ে বসে। গোলটি করেন লেথ খারৌব। পরে কোনো পক্ষই আর গোল আনতে পারেনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮১ ধাপ এগিয়ে থাকা প্যালেস্টাইন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। মধ্যপ্রাচ্যের দেশটির র‍্যাঙ্কিং ১০৬, সেখানে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ১৮৭তে আছে।

Reneta

সবশেষ ২০১৮ সালে প্যালেস্টাইনের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়া প্যালেস্টাইন সেবার শিরোপা জিতে নিয়েছিল তাজিকিস্তানকে টাইব্রেকে হারিয়ে। এবার গ্রুপপর্বেই দেখা। কোচ জেমি ডের শিষ্যরা ব্যতিক্রম কোনো ফল উপহার দিতে পারল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT