বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আজ প্রথম মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। যশোরের শামস-উল-হুদা ষ্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পৌনে তিনটায়।
মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে দলটি। প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাহরাইন।
৮জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সুচনা করেছে বাংলাদেশ।






