চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত ৩ জন ৩ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
অপরাধ, বগুড়া
A A

বগুড়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় তুফান সরকারসহ তিনজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।এরআগে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট শ্যাম সুন্দর রায়।

এছাড়া এ ঘটনার আরেক আসামি আতিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বগুড়া সদর থানার ওসি এমমাদ হোসেন মামলার বরাত দিয়ে বলেন, ১৭ জুলাই এবং এর পরে কয়েকবার ধর্ষণে তুফানকে সহায়তা করে তার কয়েকজন সহযোগী। বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ একদল সন্ত্রাসী শুক্রবার দুপুরে ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুফান ধর্ষণের কথা স্বীকার করেছেন জানিয়ে ওসি বলেন, এজাহারে তুফান সরকারের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে কিশোরী এবং তার মাকে অপহরণ, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত শ্রমিক লীগ নেতা তুফান সরকার (২৪) এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করে। তবে অভিযুক্তদের মধ্যে তুফানের স্ত্রী আশা এবং ও তুফান সরকারের বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ অন্যরা পলাতক রয়েছে।

গ্রেপ্তার অন্যরা হলেন, তুফানের ‘সহযোগী’ শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকার আলী আজম দিপু (২২), কালিতলার রুপম (২২) ও খান্দার সোনারপাড়ার আতিক (২৩)।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বগুড়ায় ছাত্রী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT