চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘গাঙ্গুবাই’, তিন দিনে আয় কতো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক দাপট দেখাচ্ছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত এই ছবি ইতোমধ্যেই মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন বক্স অফিসে সংগ্রহ করেছে যথাক্রমে ১০.৫০ ও ১৩.৪০ কোটি রুপি।

আর এবার জানা গেল, মুক্তির তৃতীয় দিন রবিবার (২৭ ফেব্রুয়ারি) ছবিটি সংগ্রহ করেছে ১৫ কোটি রুপি। অর্থাৎ, তিন দিনে ছবিটির সর্ব মোট আয় দাঁড়িয়েছে সাড়ে ৩৮ কোটি রুপি।

এর আগে বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ ধারণা করেছিলেন, রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ছবির সংগ্রহ বাড়বে। এবং তিন দিনে ৪০ কোটি রুপি সংগ্রহ করতে পারে ছবিটি। সেদিক থেকে তার ধারণা বেশ কাছাকাছিই রয়েছে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’।

এদিকে ছবিটি এমন ধামাকা দেখানো ওপেনিং উইকএন্ড কালেকশন নিয়ে বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে রবিবার ছবির কালেকশন ৪০ থেকে ৫০% বেড়েছে। যেটি নারী কেন্দ্রিক ছবি হয়েও বক্স অফিসে বেশ উর্দ্ধমুখী’।

পাশাপাশি সোমবার (২৮ ফেব্রুয়ারি) মহা শিবরাত্রির ছুটি থাকায় এই ছবির কালেকশন বেশ বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চলা সত্ত্বেও গাঙ্গুবাইয়ের এই সাফল্যে অবাক সকলে।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্র ‘গাঙ্গুবাই’। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন আলিয়া ভাট। আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে শান্তনু মহেশ্বরী, অজয় দেবগণ, বিজয় রাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণঅভিনয়আলিয়া ভাটগাঙ্গুবাইবক্স অফিসবিজয় রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT