চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিস যুদ্ধে নামছে যশ-প্রভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২১
বিনোদন
A A

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তির ঘোষণা এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’এর। আসছে বছরের ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তবে এবার জানা গেল অন্য এক খবর।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কন্নড় ‘রকিং স্টার’ যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তির দিনেই মুক্তি পাওয়া কথা আছে প্রভাস অভিনীত ‘সালার’ সিনেমাটির। অর্থাৎ, সবকিছু ঠিক থাকলে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন যশ ও প্রভাস।

যদিও অবাক করার বিষয় হল, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ও ‘সালার’ দুটো সিনেমাই পরিচালনা করছেন প্রশান্ত নীল। সেক্ষেত্রে একই দিনে তার দুটি সিনেমা মুক্তির বিষয়টিতে অনেকেই অবাক হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, প্রভাসের ‘সালার’ সিনেমার মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে।

গত বছর অক্টোবরে ‘কেজিএফ-টু’ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর চলতি বছর ১৯ জুলাই এটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। পরে করোনার কারণে এই তারিখেও মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমাটির শুটিং শুরু হয় গত জানুয়ারিতে। প্রভাস ছাড়াও এতে অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়া খল চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রভাসপ্রশান্ত নীলবক্স অফিসযশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT