চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিস যুদ্ধে নামছে বানসালি-রাজামৌলী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

করোনা মহামারীর কারণে স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিগুলো। মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির অনুমতি দেয়ার পর থেকে ইতিমধ্যে ঘোষণা এসেছে প্রায় দুই ডজনের মত সিনেমার।

আটকে থাকা বিশাল বাজেটের সিনেমাগুলোর নির্মাতারা প্রস্তুতি নিচ্ছেন মুক্তির। এরই মাঝে সম্প্রতি ঘোষণা এসেছে ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলীর আসন্ন সিনেমা ‘আরআরআর’এর মুক্তির তারিখ। জানা গেছে, আসছে বছরের ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে চমক এখানেই শেষ নয়।

আগেই ঘোষণা এসেছিল আলিয়া ভাট অভিনীত ও সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের বহুল আলোচিত ও আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তি পাবে আসছে বছরের ৬ জানুয়ারিতে অর্থাৎ, ‘আরআরআর’ মুক্তির ঠিক একদিন আগে। ফলে আর বলার অপেক্ষা থাকে না যে বক্স অফিসে কঠিন যুদ্ধে নামবে এই দুই ছবি!

এদিকে দুই সিনেমার একসঙ্গে মুক্তির ব্যাপারে এক প্রতিক্রিয়ায়ি পরিচালক সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, ‘আমরা অন্য ছবির অনেক আগেই আমাদের ছবির তারিখ ঘোষণা করেছিলাম। মূলত আমার নারীকেন্দ্রিক যেকোন সিনেমা মুক্তি দেবার জন্য ৬ সংখ্যাটিকে আমি পছন্দ করে থাকি, যেজন্যই এই তারিখটি নির্ধারণ করেছিলাম।’

অপরদিকে রাজামৌলি মনে করছেন ভারতে করোনা পরিস্থিতির পর এক সপ্তাহে দুই সিনেমা কেন চারটি সিনেমা একসঙ্গে মুক্তি পেলেও দর্শক প্রেক্ষাগৃহে আসবে। সেক্ষেত্রে বক্স অফিস লড়াইয়ে তেমন কোন প্রভাব পরবে না।

ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘আরআরআর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া।

Reneta

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্র নির্যাতিতা নারী গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে।

বানসালি ও রাজামৌলী দুই নির্মাতাকেই তাদের মহাকাব্যিক দৃষ্টিভঙ্গির জন্য সর্বদাই তুলনা করা হয়। ফলে পাশাপাশি সময়ে দুই খ্যাতিমান পরিচালকের বিশাল বাজেটের এই দুই সিনেমা মুক্তির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত দর্শকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরআরআরএস এস রাজামৌলীবানসালিরাজামৌলীসঞ্জয় লীলা বানসালি
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিমালার তোয়াক্কা না করে বিপিএল, চুক্তি ছাড়াই খেলেছে দুটি ফ্র‌্যাঞ্চাইজি

মে ৭, ২০২৬

ধর্ষণ মামলায় বিনাদোষে জেল খাটলেন ইমাম, ডিএনএ পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

মে ৭, ২০২৬

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা

মে ৭, ২০২৬

‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার

মে ৭, ২০২৬

রবীন্দ্র জয়ন্তীতে মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT