চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আমীরুল ইসলামের ১৫টি নতুন বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

আমীরুল ইসলাম। আধুনিক বাংলা শিশুসাহিত্যের অন্যতম রূপকার। শিশু, কিশোরদের মনস্তত্ব নিয়ে ছড়া, কবিতা, গল্প আর উপন্যাস লিখেছেন বিস্তর। শিশুদের জন্য বেশী লেখেন বলে তাদের কাছে বেশ জনপ্রিয় তিনি। তবে শুধু শিশুদের জন্যই নয়, এবার সব মিলিয়ে প্রায় দেড় ডজন বই নিয়ে হাজির একুশে বইমেলায়।

বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে আমীরুল ইসলামের লেখা অন্তত ১৫টি বই। বইগুলো হলো: ছড়ার যখন মন খারাপ, মুক্তগদ্যে শিশু সাহিত্য, ছড়ার নাম ছেলেবেলা, নদীর নাম ছেলেবেলা, আবার পড়ো বীরবল, বাংলার গল্প বাঙালির গল্প, বঙ্গবন্ধু ও দোয়েলের গল্প, ঈশপের গল্প, স্মৃতিগদ্যে খ্যাতিমানেরা, রাজার খিদে, আমীরুলের ছোটদের কবিতা, জাদুবাস্তব রূপকথা, ছবির বই, দশটা দশ রকম ও পিচ্চির গল্প।

এছাড়াও বইমেলাতে প্রকাশ পেয়েছে তার লেখা ছড়া রচনাবলী (পঞ্চম খণ্ড) ও কিশোর গল্পসমগ্র-৩।

প্রায় তিরিশ বছরের বেশী সময় ধরে আমীরুল ইসলাম লিখে চলেছেন ছোটদের জন্য। রূপকথা তার প্রিয় বিষয়। তাই রূপকথা নিয়ে লিখেছেন নতুন নতুন বই। প্রতিটি লেখায় রয়েছে নতুনত্বের স্বাদ। পুরনো রূপকথা নতুন ঢংয়ে লেখার ক্ষেত্রে তার বিকল্প বাংলা সাহিত্যে আর একজনও নেই। তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন ছড়া লেখে। বিষয়বৈচিত্র্য ও সংখ্যা বিচারে বাংলা ছড়াসাহিত্যেও তার সমকক্ষ সমকালীন সময়ে কেউ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমীরুল ইসলামশিশু সাহিত্যসাহিত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT