২০০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে ক্যাটাগরি- ৪ মাত্রার ঘূর্ণিঝড় হারিকেন মাইকেল। স্থানীয় সময় বুধবার বিকেলে হারিকেনটি আঘাত হানে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর কথা জানা গেছে।
তবে প্রথম অবস্থায় মঙ্গলবার বিকেলের দিকে মাইকেলের আঘাতে ওই অঞ্চলের সব তছনছ হয়ে যায়। ঘূর্ণিঝড়ের ফলে এ পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ের কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শুরুতে ঘূর্ণিঝড়টির শক্তির বিচারে এটিকে ক্যাটাগরি-৩ মাত্রার ঘূর্ণিঝড় বলে আশঙ্কা করা হয়েছিল। এর আগে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছিল। তবে সবার পক্ষে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। জানা গেছে ফ্লোরিডার প্রায় ৩ লাখ ৭০ হাজার বাসিন্দাকে কোনো উঁচু জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। তবে খুব অল্পসংখ্যক লোকের পক্ষে নিরাপদ জায়গায় যাওয়া সম্ভব হয়েছে।
ক্যাটাগরি ৪ এর এই হারিকেনটি ১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন।
এটি আরও দুর্বল হয়ে এখন ক্যাটাগরি ২ এ নেমে গেছে এবং ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম জর্জিয়ার দিকে অগ্রসর হচ্ছে।
আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়ার প্রায় ৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাত, আর জলোচ্ছ্বাসে বিপন্ন হয়ে পড়েছে জীবনযাত্রা। জর্জিয়ার গভর্নর সবাইকে সতর্ক করে নিরাপদে থাকতে বলেছেন।








