শুরুটা হয়েছিল ২০০২ সালের নির্বাচনের সময়। তখনকার প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ডানপন্থী নেতা জ্যা-মারি লা পেন। জিদান তার কঠোর সমালোচনা করে আলোচনার ঝড় তুলেছিলেন। জিদানের সেই সমালোচনার পর আর জিততে পারেননি ওই নেতা। এবার তারই মেয়েকে নিয়ে একই কথা বলে উত্তেজনার পারদ নতুন করে উপরে তুলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার।
‘তিনি(জ্যা-মারি লা পেন) নির্বাচিত হলে ফ্রান্সে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। কোনও কিছুর বাড়াবাড়ি মোটেও মঙ্গল বয়ে আনে না’, তখনকার প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে এই ছিল জিজুর অভিমত।
২০১৭ সালে প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন তারই কন্যা মারিনা লা-পেন। আর এই ডানপন্থী নেত্রীকে নিয়ে সেই একই কথা কথা স্মরণ করিয়ে দিলেন জিজু, ‘২০০২ সালে যেমনটা বলেছিলাম এখনও ঠিক সে কথাটাই বলছি।’
জিদানের এমন বক্তব্যে বেজায় খেপেছেন মারিনা, ‘তার কথায় আমি মোটেও বিস্মিত নই। মাক্রো (প্রতিপক্ষ নেতা) বিজয়ী হলে জিদান আর্থিক ভাবেই লাভবান হবেন বলে আমার মনে হয়। নিজের সম্পদ বাঁচাতে তিনি যে পন্থা নিয়েছেন তাতে তার প্রশংসা করতেই হয়।’







