চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোক ফেস্টের মঞ্চ মাতাবেন শফিকুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

এর আগেও দেশের সবচেয়ে বড় লোক গানের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোক গানের উৎসব’-এ মঞ্চ মাতিয়েছেন ছোট্ট শফিকুল। এবারও হচ্ছে না ব্যতিক্রম। তবে এবার তার পরিচিতিতে যোগ হয়েছে চ্যানেল আই ‘গানের রাজা’র খেতাব! দেশ-বিদেশের গুণী শিল্পীদের ভিড়ে শফিকুলও তাই এবারের আসরের অন্যতম চমক! যদিও গানের জগতে তার আগমন ‘ম্যাজিক বাউলিয়ান’ রিয়েলিটি শোয়ের মাধ্যমেই!

সুর, ছন্দ আর তালে পঞ্চমবারের মতো ঢাকার আর্মি স্টেডিয়ামে বসবে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’।  ১৪ থেকে ১৬ নভেম্বর (তিন দিনব্যাপী) অনুষ্ঠিত হবে লোক সংগীতের সবচেয়ে বড় এই আসর।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এবারের ফোক ফেস্টে কারা গাইবেন, তা নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ‘গানের রাজা’ শফিকুলের ভাষ্য ছিল এমন: ২০১৫ এবং ২০১৭ সালে আমার ওস্তাদের সঙ্গে ফোক ফেস্টে গান করেছিলাম। এবার তৃতীয়বারের মতো মঞ্চে গাইবো। আগে যখন গান করেছি তখন মানুষ আমাকে সেভাবে চিনতো না। কিন্তু চ্যানেল আই-গানের রাজা থেকে বেরিয়ে দেশের মানুষের কাছে আমি পরিচিতি পেয়েছি। আমি নিজেকে উজাড় করে গাইবো এবং গানের রাজা হয়েই গাইবো।

আরও জানানো হয়, সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলবে ফোক ফেস্ট। থাকবে নিরাপত্তার কড়াকড়ি। সেখানে বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশের দুইশতাধিক শিল্পী ও কুশলী জড়ো হবেন একমঞ্চে। তারা গাইবেন নিজেদের মতো করে।

বাংলাদেশ থেকে শফিকুল ছাড়াও ফোক ফেস্টে গাইবেন শাহ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি। প্রেমা ও ভাবনা নৃত্যদল। ভারতের দালের মেহেন্দী, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি, মালি থেকে হাবিব কইটে এন্ড বামাদা প্রমুখ।

Reneta

এবারের ফোক ফেস্টের জন্য দর্শকরা আগের মতো বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। নিবন্ধন চলবে ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এ জন্য http://dhakainternationalfolkfest.com/ এই ঠিকানায় গিয়ে অনলাইনেই নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের স্কান কপি।

নিবন্ধন সম্পন্ন হলে তিনদিনের জন্য তিনটি ভিন্ন পিন নম্বর যাবে ই-মেইলে। সেগুলো প্রিন্ট দিয়ে প্রদর্শন করতে হবে এন্ট্রি পাশ হিসেবে। প্রতিদিনের আপডেট পাওয়া যাবে ফোক ফেস্টের অফিসিয়াল ফেসবুক পেজে। নিবন্ধনের যে কোনো তথ্যের জন্য কল করা যাবে ১৬৩৭৪ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানের রাজাগানের রাজা শফিকুললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT