চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে লাইভ চালু করে মসজিদে হামলা করে হামলাকারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার সময় সেই হামলা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী। এঘটনায় জুমার নামাজরত বহু মুসুল্লী হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হলেও এর সংখ্যা আরও বাড়তে পারে।

১৭ মিনিটের ওই লাইভ ভিডিওটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে হামলাকারীকে মসজিদে ঢুকে মুসল্লীদের উপরে নির্বিচারে গুলি করতে দেখা গেছে।

পুলিশ জানায়, প্রাথমিক অবস্থায় বন্দুকধারী একজন মনে হলেও অন্য একজন ছিল বলে ধারণা করা যাচ্ছে। আর নিউজিল্যান্ডের একটি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন অস্ট্রেলিয়ান। তার বন্দুকের মধ্যে ‘ব্রেনটন টেরেন্ট’ লেখা ছিল। হামলাকারীর টুইটার একাউন্টও প্রকাশ করেছে গণমাধ্যমটি।

হ্যাগল পার্কের কাছেই আল নূর মসজিদ এবং লিন উড মসজিদে একই সময় হামলা হয় বলে জানিয়েছে নিউজিল্যান্ডের স্থানীয় রেডিও।

আল নূর মসজিদ ঘটনাটির পর ১৭ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায় কালো পোশাক পড়ে অটোমেটিক রাইফেল নিয়ে হামলা করা ওই হামলাকারী।

ফেসবুক লাইভে এভাবেই গুলি করতে দেখা গেছে হামলাকারীকে

হামলা শেষে হামলাকারী একটি গাড়িতে করে চলে যায়, এবং ‘পিউডাইপাই’ নামে একটি চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলে লাইভ শেষ করে।

BREAKING: getting reports that a mass shooter shot 30 people, live streamed it on Facebook & said sub to Pewdiepie.. pic.twitter.com/GLqm4SpqTo

— KEEM ? (@KEEMSTAR) March 15, 2019

Reneta

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হতে পারে এবং অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। পুলিশ বন্দুকধারীকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে।

মোহন ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো বৈদ্যুতিক কোন শক হবে। কিন্তু এরপরেই সেখানকার মানুষজনকে প্রাণপণে ছুটতে দেখি।

লিন পেনেহা নামের আরেকজন জানান, তারা কালো পোশাকধারী একজনকে বন্দুক হাতে সেখানে ঢুকতে দেখেছে। সে অনেকটা সামরিক সজ্জায় ছিল। স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

হ্যাগলি ওভাল মাঠের কাছেই ওই মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন কিউই সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডে মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT