চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন আইনজীবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করায় করজোড়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আদালতের তলবে বৃহস্পতিবার আপিল বিভাগে স্বশরীরে হাজির হয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চের কাছে নিঃশর্ত ক্ষমা চান এই আইনজীবী। এসময় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তার স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী সর্বোচ্চ আদালতের কাছে স্বামীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। সেই সাথে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ক্ষমা চান সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুই আইনজীবী নেতা সর্বোচ্চ আদালতকে বলেন এরপর কখনো আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এধরনের কাজ করবেন না, করলে আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া
আইনজীবী মামুন মাহবুব নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে এবারের মত ক্ষমা করে দেয়ার জন্য অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকনসহ আরো অনেকে। আদালত সবার কথা শুনে এবিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন।

এর আগে গত বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চের বিচারকাজ চলার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের ফেসবুকে দেয়া অবমাননাকর মন্তব্যের বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর আদালত আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে ২০ আগস্ট সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগে উপস্থিত হয়ে তার ফেসবুক মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সেই সাথে তাকে সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবমাননাফেসবুকসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT