চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক-গুগল-ইউটিউবের বাংলাদেশে আয়ের ওপর করারোপের প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ০৭, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে ফেসবুক, গুগল, ইউটিউবের বিপুল পরিমাণ ব্যবহারকারী থাকায় এসব প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ আয় করলেও দেশ এই আয়ের প্রাপ্য অংশ বুঝে পাচ্ছে না উল্লেখ করে প্রস্তাবিত বাজেটে করারোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।

ইন্টারনেট ভিত্তিক ওইসব সাইটের বাংলাদেশে অর্জিত আয়ের উপর করারোপের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে প্রয়োজনীয় আইনী বিধান সংযোজনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী ।

অর্থমন্ত্রী বলেন: অর্থনৈতিক বিশ্বায়ন এবং ভার্চুয়াল ও ডিজিটাল অর্থনীতির বিকাশের কারণে আন্তঃসীমান্ত লেনদেনের ধরণ ও আকারে ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের অর্থনীতি এখন অনেক বেশি উন্মুক্ত। ফলে কর পরিহারের ঝুঁকিও বেশ বেড়েছে। ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে অনেক বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রচুর আয় করছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা তেমন একটা কর পাচ্ছি না। ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের বিষয়টি তুলনামূলক নতুন বিধায় এসব লেনদেনকে করের আওতায় আনার মতো পর্যাপ্ত বিধান এতদিন আমাদের কর আইনে ছিল না। আমি ভার্চুয়াল ও ডিজিটাল খাত যেমন- ফেইসবুক, গুগল, ইউটিউব ইত্যাদির বাংলাদেশে অর্জিত আয়ের উপর করারোপণের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে প্রয়োজনীয় আইনী বিধান সংযোজনের প্রস্তাব করছি। এর ফলে আমাদের করের আওতা বাড়বে।

প্রসঙ্গত, দেশে ইন্টারনেট ও ফেসবুক ব্যবহারকারী বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার প্রচার ও প্রসারের জন্য বিকল্প মাধ্যম হিসেব পছন্দের তালিকায় রেখেছেন গুগল-ফেসবুক-ইউটিউব। স্বল্প অর্থ খরচে বিপুল সংখ্যক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে এই মাধ্যমগুলো এখন পছন্দের শীর্ষে ব্যবসায়ী ও সেবাপণ্য নির্মাতাদের। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৮ লাখ ২৯ হাজার। এর মধ্যে ফেসবুক ব্যবহারী ৩ কোটির বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবগুগলফেসবুকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ উদ্যোক্তার উদ্যোগে পুষ্টি, কর্মসংস্থান ও আশার নতুন দিগন্ত

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি লাগবে জানিয়েছেন ইরানি কর্মকর্তা

এপ্রিল ১৮, ২০২৬

হ্যাঁ, না- কিছুই বলেনি আইএমএফ, অর্থমন্ত্রী বললেন আলোচনা সঠিক পথেই আছে

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, ময়মনসিংহ মেডিকেলে ক্লাস-পরীক্ষা বন্ধ

এপ্রিল ১৮, ২০২৬

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT