চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরির সাথে বালুবাহী কার্গোর সংঘর্ষ, বাস-ট্রাক নদীতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
জনপদ, পিরোজপুর
A A

ফসিউল ইসলাম বাচ্চু: বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া-কুমিড়মারা ঘাটে যানবাহন বোঝাই ফেরির সাথে একটি বালু বোঝাই কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ফেরিটি অর্ধনিমজ্জিত হয়ে সেখানে থাকা একটি যাত্রীবাহী বাস ও দু’টি ট্রাক নদীতে পড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেরির সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, রাতে ফেরিটি একটি যাত্রীবাহী বাস ও আটটি ট্রাকসহ পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে ছেড়ে মাঝ নদীতে পৌঁছার পর কাউখালী প্রান্ত থেকে আসা একটি বালু বোঝাই কার্গেো জাহাজ ফেরিটিকে আঘাত করলে ফেরির নিচের অংশ ফেটে পানি ঢুকতে থাকে।

সারেং দ্রুত ফেরিটিকে বেকুটিয়া প্রান্তের দিকে চালিয়ে নিয়ে যান এবং এটিকে নদীর চরে উঠিয়ে দেন। এসময় ফেরিটির অর্ধেক পানিতে ডুবে কাঁত হয়ে যাওয়ায় একটি গরু বোঝাই ও একটি পল্লী বিদ্যুতের মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কার্গো জাহাজটিতে আলো ছিল না বলে অভিযোগ করেছেন ফেরিতে থাকা যাত্রীরা।

খবর পেয়ে কাউখালী ও বরিশাল থেকে ফায়ার সার্ভিস ও বরিশাল কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

Reneta

বুধবার সকালে বরিশাল ফেরি বিভাগের দুইটি ক্রেন ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ফেরি ও ট্রাকগুলোর উদ্ধার কাজ শুরু করে।

এ ঘটনার সুষ্ঠ তদন্ত করতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিরোজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT