চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি, স্কুল ছাত্রকে হত্যার পরে লাশ মাটির নীচে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
অপরাধ, ফেনী
A A

ফেনীতে খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরাফাত হোসেন (১৩) নামে এক ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় ওই ছাত্রকে হত্যা করে মাটিতে লাশপুতে ফেলার অভিযোগ উঠেছে মো. সাব্বির হোসেন(১৫) নামের এক বখাটে ছেলের বিরুদ্ধে। সকালেই অভিযুক্তের মা ও ভাইকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০ টায় শহরেরে পাঠানবাড়ি এলাকার জিবি টাওয়ারের পাশে পরিত্যক্ত খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগের দিন রাত সাড়ে ৯টায় কিশোর আরাফাত হোসেন নিখোঁজ হয়।

নিহত আরাফাত হোসেন ফেনী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণীতে ছাত্র। আবুধাবী প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।

তারা শহরের পাঠান বাড়ি এলাকার একটি ভাড়া বাসায় বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল।

Reneta

নিহত আরাফাত হোসেনের মামা এরশাদ হোসেন জানান, পাড়ার বখাটে সাব্বিরের সাথে  তার  ভাগিনা  আরাফাত  হোসেনের  খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বখাটে সাব্বির রোববার রাত ৯ টায় আরাফাত জেবি টাওয়ারের পাশের পরিত্যক্ত নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়।

রাত সাড়ে ১০ টার দিকে সাব্বির ওই স্থান থেকে বেরিয়ে আসার সময় এলাকাবাসী আরাফাতের বিষয়ে জানতে চাইলে সে  দৌঁড়ে পালিয়ে যায়। এরপর থেকেই আরাফাত নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্বজনরা ফেনী মডেল থানায় অভিযোগ করে।

পরদিন সকালে পরিত্যক্ত নির্জন জায়গায় মাটিতে পুতে রাখা লাশের একটি পা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করলে আরাফাতের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার জানান, যাওয়া আসা নিয়ে চলাফেরা করতে গিয়ে কোন দ্বন্দ্ব থাকতে পারে।

একেবারে সামান্য ব্যাপার নিয়ে এ ঘটনা ঘটতে পারে, তার পরেও আমরা তদন্ত করে পরে জানাতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT