পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বর্বর সব নৃশংসতা এবং পৈশাচিকতাকে পেছনে ফেলে অমানবিকতার নতুন নজির সৃষ্টি করে চলেছে ইসরায়েল। এসব বর্বর হত্যাকাণ্ডে ইসরায়েলকে সহয়তা করে আসছে বিশ্বের নামি দামি বেশ কিছু প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে সর্বোচ্চ টেক জায়ান্ট থেকে শুরু করে যন্ত্রাংশ এবং যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্মাণ। এবার ফিলিস্তিনে গণহত্যায় সহায়তাকারী সেই প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ।







