চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরতি লেগে কঠিন পরীক্ষা বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ট্রেবল জেতার প্রত্যয়ে মাঠে দাপট দেখিয়ে চলা বার্সেলোনা কোপা ডেল রের প্রথম লেগে লেভান্তের মাঠে ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবার রাতে ২-১ গোলে হেরে ফিরেছে লা লিগার শীর্ষে থাকা কাতালানরা। লেভান্তে সেখানে টেবিলের দশে।

লেভান্তের মাঠে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো নির্ভরতাসহ নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড়কে বাইরে রেখে দল সাজিয়েছিলেন কোচ আর্নেস্টো ভালভার্দে। গত নভেম্বরে রিয়াল বেটিসের বিপক্ষে ন্যু ক্যাম্পে শেষবার হারের স্বাদ পাওয়া দলটির জন্য সেটি কাজে দেয়নি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত থাকার পর হার দেখল স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের ফলের মতো মাঠের ফুটবলেও অবশ্য লেভান্তে এগিয়ে ছিল। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। এরিখ কাবাকো ঘরের দর্শকদের আনন্দে ভাসান। ম্যাচের ১৮ মিনিটে আনন্দ দ্বিগুণ করেন বোর্জা মায়োরাল।

দুই গোলে পিছিয়ে থেকে বিরতি কাটিয়ে আসা বার্সাকে পরের অর্ধেও ম্যাচে ফিরতে দেয়নি লেভান্তে। শেষদিকে ফিলিপে কৌতিনহোর স্পটকিকে অবশ্য মূল্যবান একটি অ্যাওয়ে গোল নিয়ে ফিরেছে কাতালানরা।

কোপা ডেল রের সর্বোচ্চ ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সাকে শেষ আটের টিকিট পেতে আসছে বৃহস্পতিবার ঘরের মাঠে ফিরতি লেগের পরীক্ষায় উতরে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা ডেল রেবার্সেলোনালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়াতে চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

ধনীরা যেভাবে আরও ধনী হয়

পরবর্তী

ধনীরা যেভাবে আরও ধনী হয়

কয়েক জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, লঘুচাপটি অকার্যকর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT