চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরছে স্কুল ক্রিকেটের হারানো ঐতিহ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

সংবাদ সম্মেলনের শুরুতেই বিসিবি পরিচালক তানজিল চৌধুরী জানালেন স্কুল ক্রিকেট থেকে গত বছর ২৭ জন ক্রিকেটার উঠে এসেছেন, যারা বয়সভিত্তিক দলে খেলছেন। পরে জানা গেল সংখ্যাটা আরও বেশি, ২৯। স্কুল ক্রিকেটের হারানো ঐতিহ্য যে ফিরতে শুরু করেছে তা প্রমাণ করে এটি। এই ধারাবাহিকতা টিকিয়ে রাখতে বুধবার থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের নতুন আসর।

স্কুল ক্রিকেট খেলেই আকরাম, ‍সুজন, নান্নুরা ধরেছিলেন বাংলাদেশ ক্রিকেটের হাল। নানা অব্যবস্থাপনায় স্কুল ক্রিকেটের গর্ব হারিয়ে যেতেই বসেছিল। বিকেএসপি নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন। এবার অংশ নিচ্ছে দেশের ৫৫৪টি স্কুলের ১১ হাজারেও বেশি ক্ষুদে ক্রিকেটার। মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলন করে মহাযজ্ঞের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা মনে করেন সামনে আরও বেশি ক্রিকেটার উঠে আসবে স্কুল ক্রিকেট থেকে।

জেলা পর্যায়ে ৯১৫ ম্যাচে অংশ নেবে ৫৫৪টি স্কুল। জেলা চ্যাম্পিয়নদের নিয়ে হবে পরের রাউন্ড। সাতটি বিভাগীয় ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে মোট ম্যাচ ৯৭৯টি।
মূর্তিকারিগর

স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক। এবারের আসরের জন্য তারা বিসিবিকে দিচ্ছে এক কোটি ১৫ লাখ টাকা।

গত আসরে বয়স চুরি ও ভাড়াটে ক্রিকেটার খেলিয়ে নিষিদ্ধ হয়েছিল একটি স্কুল। চুরি ঠেকাতে এবার আরও কঠোর হচ্ছে বিসিবি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ ও ব্যাংকটির সেক্রেটারি মোহাম্মদ এহসান হাবিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কুল ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT