শিরোপা লড়াইয়ের জন্য সন্ধ্যায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলস। এদিকে শিরোপা জয় করতে পুরোপুরি প্রস্তুত শক্তিশালী দু’দল। নিজেদের বেস্ট খেলাটা উপহার দেওয়ার জন্য এরইমধ্যে প্রস্তুত প্রথমবারের মতো বিপিএল যোগ দেওয়া নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার হাত ধরেই ফাইনাল ম্যাচে কুমিল্লা। দলের সব খেলোয়াড়রা যখন প্রস্তুত মাঠে খেলার জন্য ঠিক তেমনি অধিনায়ক মাশরাফির এক বছরের ছোট্ট ছেলে কুমিল্লা জার্সি পড়ে মাঠে বসে বাবার খেলা দেখার জন্যও প্রস্তুত।







