চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির বাধায় অনুষ্ঠিত হতে পারেনি ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিরও একই দশা, বাংলাদেশ-আফগানিস্তান লড়াই ভেসে গেছে বৃষ্টিতে। কোনো ম্যাচেই মাঠে গড়ায়নি একটি বলও। দুটি ম্যাচই হয়েছে পরিত্যক্ত। ফলে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার সুযোগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ও ভারত।

আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। কলম্বোতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

বৃহস্পতিবার মোরাতুয়ায় বাংলাদেশের ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে। আর কলম্বোতে স্বাগতিক লঙ্কানদের প্রতিপক্ষ ছিল ভারত। কিন্তু বৃষ্টির পর মাঠ ভেজা থাকার কারণে কোনো ম্যাচই শুরু করা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত দুটি ম্যাচেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Banglabid

আট দলের যুব এশিয়া কাপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। সবগুলো ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় লঙ্কানরা।

জুনিয়র টাইগারদের মতো ৬ পয়েন্ট পেয়ে ‘এ’ গ্রুপের সেরা হয় ভারতও। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আফগানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT