চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজর উৎ​সবে ইমপ্রেসের ছবি ‘অজ্ঞাতনামা’

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৮:২৭ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘অজ্ঞাতনামা’ ছবির পোস্টার

‘অজ্ঞাতনামা’ ছবির পোস্টার

ইরানের ৩৫তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি। গতকাল সোমবার সন্ধ্যায় ফেসবুকের মাধ্যমে ছবিটির পরিচালক তৌকীর আহমেদ জানান, তার ছবিটি উৎ​সবে ‘এশিয়ান ও ইসলামিক দেশের চলচ্চিত্র প্রতিযোগিতা’ বিভাগের জন্য মনোনীত হয়েছে।

ইরানের রাজধানী তেহরানে ২১ এপ্রিল শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। উৎসব আয়োজন করেছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়।

‘অজ্ঞাতনামা’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।  সোমবার রাতেই তিনি ভারত থেকে দেশে ফিরেছেন। সেখানে ‘হালদা’ ছবির শুটিং পরবর্তী কাজ করছিলেন তিনি। তার সঙ্গে যখন চ্যানেল আই অনলাইনের কথা হয়, তখন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

তৌকীর আহমেদ বললেন, ‘এই মাত্র নেমেছি, এখনো লাগেজ হাতে পাইনি।’

ফজর উৎ​সবের ব্যাপারে তৌকীর বললেন, ‘আজ (সোমবার) সকালেই খবরটি পেয়েছি। আমি অনেক উৎ​সবে ঘুরেছি। ফজর উৎ​সব যথেষ্ট পুরোনো। ৩৫ বছর ধরে হচ্ছে। আর ইরান হলো এখন চলচ্চিত্রের তীর্থস্থান। সবাই তাকিয়ে থাকে ইরানের চলচ্চিত্রের দিকে। এই উৎ​সবে বিশ্বের চলচ্চিত্রবোদ্ধারা আসেন। ছবি দেখেন। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে। শিক্ষনীয় তো বটেই।’

‘অজ্ঞাতনামা’ ছবি নিয়ে তিনি আগেই বলেছেন, ‘আমাদের সিনেমায় থাকতে হবে আমাদের গল্প। যেখানে থাকবে আমাদের মানুষের কথা। অবশ্যই সেখানে থাকবে জীবনের উদযাপন, জীবনের কথন। আমাদের দেশের কথা বলবে, আমাদের মানুষের সম্যস্যার কথা বলবে কিংবা সম্ভাবনার কথা বলবে—এরকম সিনেমাই আমি বানাতে চাই। “অজ্ঞাতনামা” সেরকমই একটি ছবি।’

‘অজ্ঞাতনামা’ ছবির দৃশ্যে নিপুণ, মোশাররফ করিম ও শহীদুজ্জামান সেলিম
Reneta

জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেওয়া শ্রমিক আর তাদের পরিবারের কাহিনী নিয়ে নির্মীত এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে।

গত বছর ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ‘অজ্ঞাতনামা’ ছবিটি প্রদর্শিত হয়। একই সময় ইতালির গালফ অব নেপলস চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ পায়।

তৌকীর আহমেদ এখন নিজের পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’র কাজ নিয়ে ব্যাস্ত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাতৌকীর আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT