চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়া শেষ না করেই সিনেমায় পা রেখেছেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

সিনেমার ঝলমলে জগতের মোহে অনেক তারকাই পড়াশোনায় ইতি টেনেছেন খুব অল্প বয়সে। এই তালিকায় আছে বড় সব তারকার নাম। তবে যেই লক্ষ্যে পড়াশোনা ছেড়েছেন তারা, সেই ক্ষেত্রে সফলই বলা যায় তাদের। জেনে নিন তেমন ১৪ তারকা সম্পর্কে যারা কলেজের গণ্ডি পার হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে পা রেখেছেন বিনোদন দুনিয়ায়:

আলিয়া ভাট: সিনেমার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন আলিয়া ভাট। স্কুলের পরে তিনি আর পড়াশোনা করেননি। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে অভিষেক হয় আলিয়ার। এরপরে আর কলেজে পড়া হয়নি।

আমির খান: কলেজের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি আমির খানের। থিয়েটারে যোগ দেন এবং পুরো দমে অভিনয় শুরু করেন। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

দীপিকা পাড়ুকোন: মডেল হওয়ার পরে ব্যাডমিন্টন খেলা ছেড়ে দিয়েছেন দীপিকা। শুধু খেলা নয়, পড়াশোনাও ছেড়েছেন তিনি। মাউন্ট কারমেল হাই স্কুলে পড়াশোনা শেষ করে সোশ্যালজি নিয়ে পড়ার জন্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু মডেলিং-এ ক্যারিয়ার গড়ার জন্য পড়াশোনা মাঝ পথেই ছেড়েছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া: সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া ক্রিমিনাল সাইকোলজিস্ট হতে চেয়েছিলেন। কিন্তু স্কুলের গণ্ডি পেড়িয়ে কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। মডেলিং ক্যারিয়ারে সময় দেয়ার জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে তাকে।

অক্ষয় কুমার: মুম্বাইয়ের ডন বসকো হাই স্কুলে পড়াশোনা শেষ করে গুরু নানক খলসা কলেজে ভর্তি হয়েছিলেন অক্ষয়। কিন্তু বাবুর্চি হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্নে পড়াশোনা ছেড়েছেন অক্ষয়। পরবর্তীতে তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়েন এবং বাকি কাহিনী পুরো বিশ্বের জানা।

কঙ্গনা রানাউত: চান্দিগড়ের ডিএভি থেকে পড়াশোনা শেষ করে কঙ্গনা রানাউত ডক্টর হতে চেয়েছিলেন। তবে পরীক্ষায় না টেকায় মডেলিং-এ ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের একজন।

Reneta

ক্যাটরিনা কাইফ: কাজের সুবাদে ক্যাটরিনার মায়ের বিশ্বের নানা প্রান্তে যেতে হতো। ক্যাটরিনা কখনই স্কুলে যাননি। বাড়িতে শিক্ষক রেখে তাকে পড়াশোনা করানো হয়েছে। তিনি যখন মডেলিং শুরু করেন তখন তার বয়স অনেক কম। তাই স্কুলের গণ্ডি পার হতে পারেননি অভিনেত্রী।

রণবীর কাপুর: রণবীর কাপুর স্কুলে ৫৪ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর তিনি বাবা-মায়ের কাছে গিয়ে বলেন, তিনি আর পড়তে চান না। এরপরে আর পড়াশোনা হয়নি রণবীরের। তবে তিনি নিউ ইয়র্কে ফিল্মমেকিং বিষয়ে ডিপ্লোমা করেছেন।

কারিনা কাপুর খান: স্কুল পার করে মিঠিবাই কলেজে আইন বিষয়ে পড়তে চেয়েছিলেন কারিনা। তবে পড়ার চেয়ে মডেলিং-এ ঝোঁক বেশি ছিল। তাই পড়াশোনা আর হয়নি অভিনেত্রীর।

ঐশ্বরিয়া রাই বচ্চন: মেডিসিন বিষয়ে পড়ার ইচ্ছা থাকলেও ঐশ্বরিয়া রাই বচ্চন রচনা সংসদ অ্যাকাডেমিতে স্থাপত্য বিষয়ে পড়াশোনা শুরু করেন। তবে মডেলিং-এ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে পড়াশোনা ছেড়ে দিয়েছেন তিনি।

সালমান খান: মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার পরেও ব্যক্তিগত কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন সালমান। এরপর ক্যারিয়ার গড়েন ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

টাইগার শ্রফ: আমেরিকান স্কুল অব বম্বে থেকে পড়াশোনা শেষ করে আর কলেজে ভর্তি হতে চাননি টাইগার শ্রফ। এরপর মডেলিং-এ ক্যারিয়ার শুরু করেন।

অর্জুন কাপুর: টুয়েলভথ গ্রেডের বোর্ড পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছেন অর্জুন কাপুর। এরপর ক্যারিয়ার গড়েন মডেলিং-এ।

কাজল দেবগণ: বিদ্যালয়ের পাঠ চুকিয়ে আর পড়া হয়নি কাজলের। মাত্র ১৭ বছর বয়সে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅর্জুন কাপুরআমির খানআলিয়া ভাটঐশ্বরিয়া রাই বচ্চনকঙ্গনা রানাউতকারিনা কাপুর খানক্যাটরিনা কাইফটাইগার শ্রফদীপিকা পাড়ুকোনপ্রিয়াঙ্কা চোপড়ারণবীর কাপুরসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT