রাজনৈতিক সৌহার্দ্যের পরিচয় দিয়ে প্রতিদন্দ্বী সাখাওয়াত হোসেনের বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিপুল ভোটে জয়ী সেলিনা হায়াৎ আইভী। নৌকার আইভীকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বিএনপির পরাজিত প্রার্থী বলেন, “জনগণের জন্য আপনি কাজ করবেন। প্রয়োজনে যে সহযোগিতা লাগে আমি দেব।”
উৎসব মুখর ভোট উৎসবের মাধ্যমে গতকাল (বৃহস্পতিবার) টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আইভী। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে শহরের খানপুর এলাকায় সাখাওয়াতের বাসায় হাজির হন তিনি।
নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে আইভী পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পান ৯৬ হাজার ৪৪ ভোট।
সেই হিসেবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হন আইভী।








