চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড টেস্ট দলে দুই নতুন মুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াড দিয়েছে কিউইরা। স্বাগতিকদের স্কোয়াডে ডাক পেয়েছেন দুই নতুন মুখ।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ২৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ক্যামেরন ডিন ফ্লেচার। তার সঙ্গে টেস্টে প্রথম ডাক পাওয়া ডানহাতি পেসার ব্লাইর মার্শাল টিকনার অবশ্য আটটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন।

গত দুই মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডে ক্যান্টারবুরির হয়ে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন ফ্লেচার। ম্যাচ জয়ে রেখেছেন দারুণ ভূমিকা রেখেছেন বলেও জানান কিউইদের হেড কোচ গ্যারি স্টেড।

Banglabid

এছাড়া প্লাংকেট শিল্ডে গত কয়েক মৌসুমে বল হাতে সফল টিকনার। ইনজুরির কারণে গতি, বাউন্স এবং আগ্রাসন ফিরে পাওয়ার জন্য তাকে লড়াই করতে হয়েছে।

প্রোটিয়াদের বিপক্ষে আবারো টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ওপেনিং ব্যাটার হামিশ রাদারফোর্ড।

২০১৫ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রাদারফোর্ড। ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে ওটাগোর হয়ে চার ম্যাচে করেছেন ৩৭১ রান। গত মৌসুমে আট ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৫৮৮ রান। এমন পারফরম্যান্সের প্রেক্ষিতে সাত বছর পর ৩২ বর্ষী এই ক্রিকেটারকে নির্বাচকরা আর উপেক্ষা করতে পারেননি।

Reneta

পায়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছিলেন না গ্র্যান্ডহোম। ফিট হওয়ায় আবারো দলে তার ফেরাটা অবধারিত ছিল।

ঘরের মাঠে বাংলাদেশ বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট না সারায় সাউথ আফ্রিকার বিপক্ষেও অধিনায়ককে পাচ্ছে না নিউজিল্যান্ড। কোচ গ্যারি স্টেড বিষয়টি কয়েকদিন আগেই নিশ্চিত করেছিলেন।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম, (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্যামেরন ডিন ফ্লেচার (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রাভিন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লাইর মার্শাল টিকনার, নেইল ওয়াগনার, উইল ইয়াং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT