চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেস কাউন্সিল পদক পেলেন ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
অন্যান্য
A A

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন। করোনাকালীন বিভিন্ন কাজের কারণে সাজ্জাদকে সম্মাননা সূচক এ পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার রাজধানীর তথ্য ভবন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।

এ বছর সাংবাদিকতার সাতটি ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান করে। আজীবন সম্মাননা পদক লাভ করেন মরহুম সাংবাদিক হাসান শাহরিয়ার। প্রাতিষ্ঠানিক সম্মাননা পান দৈনিক জনকণ্ঠের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ। আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা লাভ করে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ।

গ্রামীণ সাংবাদিকতা পদক লাভ করেন সাংবাদিক নিজামুল হক। উন্নয়ন সাংবাদিকতায় পদক পান সাংবাদিক মিচেল। নারী সাংবাদিকতায় পুরস্কার পান বনানী মল্লিক এবং ফটো সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন বাংলা ট্রিবিউনের সাজ্জাদ হোসেন।

পদকপ্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

সাজ্জাদ হোসেন বলেন, ফটো সাংবাদিকতার পাশাপাশি ডকুমেন্টারি ফটোগ্রাফি করতে ভালোবাসি। জনসাধারণের জন্য আলোকচিত্রের আর্কাইভ সংকলন করতে চাই। আমি নিজেকে এখনও ফটো সাংবাদিকতার একজন শিক্ষার্থী হিসেবে বিবেচনা করি। ক্রমাগত শিখছি, এবং শিখে যেতে চাই।

Reneta

করোনারোগীদের সেবা করা মারা গেলে তাদের দাফন ও নামাজের সময় স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার চিত্র ফুটে উঠে গণমাধ্যমে। সাজ্জাদ তার ক্যামেরার মাধ্যমে সেসব ছবি তুলে আনেন। মূল পেশার পাশাপাশি তার তোলা ছবি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান, দ্য অবজারভার, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, ডয়েচে ভ্যালে নিউজ, বিবিসি, এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি), অ্যাসোসিয়েটেডের প্রেস (এপি), রয়টার্স, কিওডো-তে প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT