চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাব পেলে ভারতের পেঁয়াজ আমদানির বিষয়ে বিবেচনা: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের পেঁয়াজ রপ্তানির বিষয়ে প্রস্তাব পেলে তা বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জানা যায়, ভারতের বিভিন্ন প্রদেশের সরকারের চাহিদার ভিত্তিতে পেঁয়াজ আমদানি করার পর বিপদে পড়েছে নরেন্দ্র মোদির সরকার। আফগানিস্তান ও তুরস্ক থেকে আমদানি করা এসব পেঁয়াজ বাংলাদেশকে তাদের আমদানি করা মূল্যের চেয়ে কম মূল্যে দেয়ার প্রস্তাব দিয়েছেন তারা।

বাণিজ্যমন্ত্রী বলেন: আমরা এখনও অফিসিয়ালি কোনো প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভারত যে দামে পেঁয়াজ আমদানি করেছে তার চেয়েও কম দামে বাংলাদেশকে দিতে চাচ্ছে বলে খবর শোনা যাচ্ছে- এমতাবস্থায় বাংলাদেশ নিবে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন: দাম কী সেটা ম্যাটার না। আমরা অফিসিয়ালি এ রকম কোনো প্রস্তাব পাইনি। তাছাড়া এটা আমাদের কনসিডারেশনে (বিবেচনায়) নেই। এ ধরনের প্রস্তাব এলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েই আসবে।

যদি প্রস্তাব আসে তাহলে সরকার কী করবে জানতে চাইলে তিনি বলেন: প্রোপোজাল আসলে দেখে বিবেচনা করবো, কী ধরনের প্রোপোজাল। কিন্তু আমরা তো এখন নিজেরাই সরাসরি আমদানি করছি। তারপরও যদি সুইটেবল হয় দেখা যাবে। বাট, এখন আমাদের এটা বিবেচনায় নেই।

Reneta

ভারতের কয়েকটি প্রদেশে বৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন কিছুটা ব্যহত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রিপ্তানি বন্ধ করে দেয়া হয়। পরে বিভিন্ন রাজ্যের চাহিদা অনুযায়ী আফগানিস্তান ও তুরস্ক থেকে ৩৬ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়। এর মধ্যে প্রায় ১৮ হাজার টন পেঁয়াজ ভারতে পৌঁছে গেছে।

অন্যদিকে ভারতের বিভিন্ন প্রদেশের সরকারের চাহিদার ভিত্তিতে পেঁয়াজ আমদানি করার পর বিপদে পড়েছে দেশটির সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার পেঁয়াজ আমদানির পর ভারতের বেশিরভাগ রাজ্য সরকার তাদের চাহিদা প্রত্যাহার করে নেয়। এ কারণে পেঁয়াজ নিয়ে বিপড়ে পড়েছে ভারত।

এর আগে ভারত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে চরম সংকটে পড়ে বাংলাদেশ। ৩০ থেকে ৪০ টাকার পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে ২৫০ টাকা ছাড়িয়ে যায়। মিয়ানমার, পাকিস্তান, তুরস্ক, চীন ও মিশরসহ কয়েকটি থেকে পেঁয়াজ আমদানির পরও নিয়ন্ত্রণ হয়ে পড়ে দাম। প্রায় ৩ মাস পর নতুন পেঁয়াজ ওঠার পর কিছুটা নিয়ন্থণে এসেছে পেঁয়াজের দাম। এখনও দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজ আমদানিভারতের পেঁয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT