চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রসঙ্গ যখন রাজনৈতিকীকরণ

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
৫:০৬ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
মতামত
A A
রাজনৈতিকীকরণ

‘রাজনৈতিকীকরণ।’ শব্দটা উচ্চারণ করতেও কেমন যেন সমস্যা তৈরি করে। ঠিক তেমনি সামাজিক-পারিবারিক-অর্থনৈতিক, সবখানেই শব্দটা ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। সমাজ ব্যবস্থার পুরো সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে।

গত ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের বর্তমান সিভিল সার্ভিস ব্যবস্থা’ শীর্ষক একক বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আকবর আলি খান বলেছেন, ‘রাজনৈতিকীকরণের ফলে দেশের প্রশাসন প্রায় ভেঙে পড়েছে। আর এটা করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। এক দল আরেক দলের চেয়ে এটিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।’

একজন গুণীজনের এমন নিরেট সত্য উপস্থাপন আমাদের কতটুকু ভাবায়? আমরা দেখছি সবখানেই রাজনীতি ঢুকে পড়ছে। যেকোনো সমস্যা হলে আমরা প্রথমে ভাবি অমুক জায়গায় কে আছেন? তার রাজনৈতিক পরিচয়টা কি? যদি তার রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতায় থাকে তা হলে পরিচিত কোনো রাজনৈতিক নেতাকে দিয়ে একটা ফোন করানো যায় কি না তাকে, সেটা নিয়ে ব্যস্ত হই। অর্থাৎ আমি আমার ব্যক্তিগত কাজ নিয়ে সেবামূলক প্রতিষ্ঠানে গিয়ে নিজের সমস্যার কারণে অসুবিধায় পড়েছি, সেই সমস্যা থেকে বাঁচার জন্য অন্যায়ভাবে একটা ফোন করিয়ে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি। একবারও ভাবি না ওই সমস্যাটা যাতে না হয়, বা সমস্যা না পড়ার জন্য ন্যায়ভাবে কাজটা আগে কেন করলাম না? এভাবে একটা অন্যায়কে চাপা দিয়ে নিজেকে অনেক সফল মনে করি। এবং পরের অন্যায়টা করতে উৎসাহী হই।

আমাদের সমাজে আবার এমন লোকেরও অভাব নেই, যারা খুঁজে বেড়ায় কে কোন জায়গায় বিপদে পড়েছে। টাকার বিনিময়ে ক্ষমতাবানদের দিয়ে ফোন করিয়ে কিছু টাকা কামাই করে নেয় এরা। এদেরকে আবার দালাল বললে মন খারাপ করে। এরা ‘সিস্টেম’ শব্দটা উচ্চারণ করতে পছন্দ করে। আরে ভাই, আপনার কাজটা সিস্টেমে ফেলে করে দেব, কিছু খরচাপাতি করলেই চলবে। সেই সিস্টেম করতে গিয়ে রাজনৈতিকীকরণ হয়ে যাচ্ছে সব জায়গায়। একই কায়দায় অমুক নেতা তমুক নেতাকে ধরে তার দলের লোকের কাজ বলে অন্যায়ভাবে কাজ করিয়ে নেয়। অর্থাৎ প্রশাসনিক যে নিয়মকানুন সব নষ্ট করে দলীয় পরিচয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এর ফলে প্রশাসন প্রায় ভেঙে পড়ছে।

কোনো কর্মকর্তা এখন আর তার ওপরের কর্তা ব্যক্তিকে পাত্তা দেয় না। সম্মান তো দূরের কথা। কারণ সে দেখে তার বসকে ম্যানেজ করে কত মানুষ কাজ বাগিয়ে নিচ্ছে অন্যায়ভাবে। রাজনৈতিক পরিচয়ের কাছে সবকিছু জিম্মি হয়ে গেছে। রীতিমত তটস্থ থাকে কর্তাব্যক্তিরা। কারণ কোনো হোমড়াচোমড়া নেতার কথা না শুনে ন্যায়ভাবে কাজটা করতে গিয়ে চাকরি হারাবার আশঙ্কা নিয়ে বাড়ি ফেরার দরকার কি?দুর্নীতি

প্রশাসন থেকে শুরু করে বর্তমানে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিকীকরণ হয়ে যাচ্ছে। এটা শুধু বর্তমান সরকার না, এর আগের সরকারের আমলেও হয়েছে। এখন প্রতিযোগিতা চলছে রীতিমত। কোন আমলে কত বেশি রাজনৈতিকীকরণ করা গেল প্রশাসনকে। এই অসুস্থ প্রতিযোগিতা যতদিন বন্ধ না হবে ততদিন দেশ কতটা এগুলো আর পেছালো সেই হিসেব করে কোনো লাভ নেই।

Reneta

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আকবর আলি খান যে কথাটা বলেছেন সেটা অনেকেরই মনের কথা। পার্থক্য হচ্ছে উনি বলতে পেরেছেন আবার অনেককে বলতে গিয়েও ব্রেক কষেন। কারণ ওই যে রাজনৈতিক হিসেব। কতটুকু বললে নিজের স্বার্থে আঘাত আসবে, সেটা বিবেচনা করে থেমে যান। এই ব্রেক কষার দলে অনেক বুদ্ধিবিক্রেতা থেকে শুরু করে শিক্ষাবিক্রেতাও রয়েছেন।

আকবর আলি খান রাজনৈতিকীকরণ সমস্যা সমাধানের ব্যাপারে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হলে কাজের জন্য রাজনীতিবিদদের জনগণের কাজে জবাবদিহিতা করতে হবে।

এখন তো আসলে কোনো কিছুর জন্য রাজনীতিবিদদের জবাবদিহি করতে হয় না। আমরা চাই সেই সুন্দর রাজনৈতিক পরিবেশ। যেখানে মানুষ তার অধিকার বঞ্চিত হবে না। সমাজের কর্তাব্যক্তিদের জবাবদিহিতা থাকবে। সেই দিনের প্রতীক্ষায় থাকা ছাড়া আমজনতার আর কি করার আছে?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহতের সংখ্যা বাড়ছে

জুলাই ৮, ২০২৬

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT