চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নবিদ্ধ নির্বাচন কেউই চায় না

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A
নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও ভোটের রাজনীতিতে সরব বাংলাদেশ। তিন সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিশ্বকাপ ফুটবলের শেষ সময়ে মানুষের নজর কাড়ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ ভোট দিতে পছন্দ করে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি জনগণের চাহিদা কতোটুকু পূরণ করতে পারছে বা পারছে না, সেদিকে নজর ও আপত্তির চেয়ে ভোট দিতে পারাটাই জনগণের প্রকাশ্য চাহিদা।

গণতান্ত্রিক শাসনে জন সম্পৃক্ততা সৃষ্টি হয় নির্বাচনের মাধ্যমে। তাই নির্বাচন হল গণতন্ত্রের অন্যতম প্রধান ধাপ, যার মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয়। তবে নির্বাচন হলেই গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয় না। নির্বাচন হতে হয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে সব যোগ্য ভোটার সব ধরণের ভয়-ভীতির ঊধের্ব উঠে বিনা দ্বিধায় ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই বিষয়গুলো দেখার দায়িত্ব রাষ্ট্রের তথা নির্বাচন কমিশনের।

সাম্প্রতিক সময়ে কয়েকটি সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও প্রচলিত ধারায় জনগণ তা মেনেও নিয়েছে বলে ধরা যায়। এই অবস্থার মধ্যে ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে ৩ সিটিতে ভোট ইসির জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন: ‘আইনশৃঙ্খলা বাহিনীর কাজের কারণে কোনোভাবেই এই ৩ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার মধ্যে সমন্বয়রের মাধ্যমে প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারণ করতে হবে।’

একইদিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অন্য একটি প্রেক্ষাপটে বলেছেন, ‘বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক না কেন, ২০০১ সালের নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না।’

সব মিলিয়ে দেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে।

প্রধান নির্বাচন কমিশনারের ভাষায় ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না’ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষায় ‘নীল নকশার নির্বাচন আর হবে না’ আসলে একই অর্থ বহন করে। আমরা বিশ্বাস করি যে তারা আসলে জনগণের মনের কথাই বলেছেন। দেশের জনগণও কোনো ধরণের প্রশ্নবিদ্ধ ও নীল নকশার নির্বাচন চায় না। কোনো কারণে এর ব্যতিক্রম হলে তা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ধারার জন্য ইতিবাচক কিছু হবে না বলে আমাদের বিশ্বাস। জনগণের মতামত সঠিকভাবে প্রয়োগের সুযোগ করে দেয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, সে দায়িত্ব পালনে যারা নিযুক্ত আছেন তাদের উচিত বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগামী জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচননির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা

মে ৩, ২০২৬

গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT