চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁস আন্তর্জাতিক সমস্যা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৮
শিক্ষা
A A

প্রযু্ক্তির কারণে প্রশ্নফাঁস এখন আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সমস্যা শুধু আমাদের দেশেই নয়, অনেক উন্নত দেশেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। ডিজিটাল পদ্ধতির কুফল হিসেবে তা তাড়াতাড়ি ছড়িয়ে যায়।’

বৃহস্পতিবার সকালে গণভবনে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এসব কথা বলেন।

তবে এ প্রশ্নফাঁস ঠেকাতে এ বছর নতুন পদ্ধতি নেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার পরীক্ষা হলে ৩০ মিনিট আগেই ছেলে-মেয়েরা চলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নকল বন্ধ করতে কয়েক সেট প্রশ্নপত্র থেকে পরীক্ষার প্রশ্ন ২৫ মিনিট আগে হলে চলে যাবে।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষাবোর্ডের প্রধানরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষায় মোট ১০টি বোর্ডে পাসের হার ৬৬.৬৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ২৬২ জন। মোট পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।

গত বছর পাসের হার ছিল ৬৮.৯১ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার কমেছে ২.২৭ শতাংশ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর জিপিএ-৫’র সংখ্যা ছিল ৩৭ হাজার ৯৬৯ জন। এ বছর কমেছে ৮ হাজার ৭০৭ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি ও সমমান পরীক্ষাপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁসলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT