চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নপত্র ফাঁস: অগ্রণী ব্যাংকের সকালের নিয়োগ পরীক্ষা বাতিল হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
বাংলাদেশ
A A

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অগ্রণী ব্যাংকের নিয়োগের প্রাথমিক বাছাইয়ের (প্রিলিমিনারী) সকালের শিফটের পরীক্ষা বাতিল করার বিষয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার এই নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে।

এখন সকাল ও বিকেলের দুটো পরীক্ষাই একসঙ্গে নেয়ার চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এ পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। এ কারণে কর্তৃপক্ষ বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করে।

তখন সকালের পরীক্ষা বাতিলের দাবি উঠলেও এই পরীক্ষা নিয়ে সিদ্ধান্তে আসেনি কর্তৃপক্ষ। বলা হয় যে, সকালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে ধরা হবে। কিন্তু শিক্ষার্থীরা সকালের শিফটের পরীক্ষা বাতিলের দাবি জানান।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব গত শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, সকালের শিফটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত নেই।

Reneta

‘এছাড়া দ্বিতীয়বার পরীক্ষা নিতে হলে নতুন করে ব্যয় করার চিন্তা থেকেও প্রশাসন সকালের পরীক্ষা বাতিল করছে না। এত বিশাল সংখ্যার পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়াটা একটি জটিল প্রক্রিয়া। আর সকালের শিফটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন পর্যাপ্ত তথ্য-উপাত্ত আমরা পাইনি। তাই সকালের পরীক্ষা বহাল থাকবে।’

বিকালের পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের পক্ষ থেকে সকালের শিফটের পরীক্ষা বাতিলের দাবি উঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রণী ব্যাকনিয়োগ পরীক্ষাপ্রশ্নপত্র ফাঁস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT