চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসনের আশ্বাসে পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২১, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

খুলনার জেলা প্রশাসকের সাথে বৈঠকে আশ্বাসের পর পাটকল শ্রমিকদের আগামীকাল এক সপ্তাহের বেতন প্রদান, আগামী এক সপ্তাহের মধ্যে সকল বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন শ্রমিকদের খাতায় বসানোসহ ৩ শর্তে এক সপ্তাহের জন্য পাটকলে ধর্মঘট ও সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে পাটকল শ্রমিক নেতারা।

একই সাথে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে পুনরায় শ্রমিকরা কাজে যোগদান করবেন বলে শ্রমিকদের পক্ষে খুলনাঞ্চল পাটকল শ্রমিকলীগ আহবায়ক মুরাদ হোসেন এ ঘোষণা দেন। মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা শ্রম অধিদপ্তরের যুগ্ম পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, বিজেএমসির লিয়াজোঁ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন, আহবায়ক মুরাদ হোসেন, পাটকল সি বি এ-নন সি বি এ ঐক্য পরিষদ নেতা সোহরাব হোসেন, খলিলুর রহমান, শাহনাজ শারমিনসহ ৯ পাটকলের শ্রমিক নেতৃবৃন্দ ও পাটকলের প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বিজেএমসি চেয়ারম্যান, পাট মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে শ্রমিকদের মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে প্রতিটি পাটকলে শ্রমিকদের মজুরি কমিশনের বিষয়টি খাতায় বসানো ও পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সব শ্রমিকের মজুরি কমিশন বাস্তবায়ন করা, আগামী বৃহস্পতিবার ও রবিবার চার সপ্তাহের মজুরি পরিশোধ করা এবং ঈদের আগেই সমস্ত বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত ৬ মে থেকে খুলনা যশোর অঞ্চলের নয়টি সরকারি পাটকলে শ্রমিকরা ১৩-১৪ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ১৫দিন যাবৎ ধর্মঘট ও সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা-শ্রমিক ধর্মঘটশ্রমিক ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT