চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসায় ভাসছে একজন সৎ মেকাপ ম্যানের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

পুরো ঈদ জুড়েই চমক দেখালো মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর সাতটি টিভি ফিকশন। ঈদের প্রথম দিন থেকে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের সপ্তম দিন পর্যন্ত এ চমক অব্যাহত ছিলো। যার সমাপ্তি হলো একজন সৎ মেকাপ ম্যানের গল্প ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ প্রচারের মধ্য দিয়ে।

ফারুকীর তত্ত্বাবধানে নতুন ও পুরনো নির্মাতাদের নিয়ে নির্মিত টিভি ফিকশনগুলো নিয়ে ঈদের সাতদিন সরগরম ছিলো চ্যানেল আইয়ের পর্দা। মাহমুদুল ইসলামের পরিচালনায় মঙ্গলবার(২৮ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ দেখানোর মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটলো।

টেলিভিশনের পর্দায়তো বটেই, ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর প্রতিটি কাজই প্রশংসা পেয়েছে অনলাইনেও। চ্যানেল আইয়ের ইউটিউবে দেয়ার পরে সব শ্রেণির দর্শকের কাছে গ্রহণযোগ্য আদায় করে নিয়েছে সবগুলো কাজ। এরমধ্যে ফারুকীর ‘আয়েশা’ আলোচনার শীর্ষে। চারদিকে ‘আয়েশা’র জয়গান। দর্শকের অনুরোধে তুমুল প্রশংসিত ‘আয়েশা’ ফের চ্যানেল আইয়ে সম্প্রচারের সিদ্ধান্তও নিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ। বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে যা চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

‘আয়েশা’র জয়গান যখন চারদিকে অব্যাহত তখন অনলাইনে প্রশংসার চূড়ান্তে মাহমুদুল ইসলামের পরিচালনায় নাটক ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’। কামরুজ্জামান কামু ও নাবিলার অনবদ্ধ অভিনয়ের প্রশংসা করছেন সকলে। নাটকটি চ্যানেল আইয়ের ইউটিউব থেকে সোশাল মিডিয়ায় শেয়ার করছেন অনেক নামি দামি নির্মাতা, অভিনেতা। লাখ লাখ ভিউ না পেলেও এ নাটকটি যে জীবন বোধ সম্পন্ন মানুষের হৃদয় নাড়া দিয়ে যাবে এটা নিশ্চিত। অন্তত এমনটা মনে করছেন স্বয়ং ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নির্মাতা।

তারা প্রশংসা করছেন নাটকটির গল্পের, নির্মাণ শৈলীর এবং একজন মেকাপ ম্যানের চরিত্রে কামুর অনবদ্ধ অভিনয়ের। তারা বলছেন, ভাঁড়ামোর ভিড়ে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নাটকটি যেন জীবন বোধের গল্প। যা ছুঁয়ে যাবে সব শ্রেণির মানুষকে। সৎ মেকাপ ম্যানের স্ত্রীর চরিত্রে নাবিলার যেরকম হওয়া দরকার ছিলো, তিনি যেন তার পুরোটাই দিয়ে অভিনয় করেছেন। এরআগে এতো নেচারাল অভিনয়ে নাবিলাকে খুব একটা দেখা যায়নি। মুকিত মজুমদারও অসাধারণ অভিনয়ের সাক্ষর রেখেছেন। তারও প্রশংসা করছেন অনলাইনের দর্শকরা।

‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নাটকটি দেখতে পারেন এখানে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদকামরুজ্জামান কামুনাবিলাফারুকীভাই ব্রাদার এক্সপ্রেসমাহমুদুল ইসলামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT