চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী নিহতের ঘটনায় গণপিটুনীতে ২ ডাকাত নিহত, আটক ১

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:২২ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়ায় বসতবাড়িতে ডাকাতি ও প্রবাসী নুরুন নবীকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে উত্তরের ঝুম এলাকার নাগু মিয়ার ছেলে জামাল হোসেন (৩৫) ও নেজাম উদ্দিনের ছেলে মোঃ কাইছার (২৮) ও নুরুল ইসলামের ছেলে মোঃ নাসির (২৬) নামে তিন ডাকাত সদস্যকে গণপিটুনী দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এসময় নাসির ছাড়া অপর দু’জন ঘটনাস্থলে নিহত হয়।

বুধবার সকাল সাড়ে ৯টায় শিলখালীর পাহাড়ি অঞ্চল সাপের ঘারা ও উত্তরের ঝুম এলাকায় এ ঘটনা ঘটে।
পেকুয়া হাসপাতালের চিকিৎসক দুই জনের মৃত্যু নিশ্চিত করেন। পেকুয়া থানা পুলিশ নিহত ডাকাতদের লাশ উদ্ধারের পাশাপাশি আহত ডাকাতকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ইউপি সদস্য আহমদ ছফি, ইউপি সদস্য আবু ছিদ্দিক, জয়নাল আবদীন ও আলী চাঁন বলেন, প্রবাসী নুরুন নবীর বাড়িতে ডাকাতি ও তাকে হত্যার ঘটনাটি খুব মর্মান্তিক। এলাকাবাসী তা মেনে নিতে পারেনি। বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ি এলাকায় ডাকাতদলের সন্ধানে তল্লাশি অভিযান চালায়। তিন ডাকাতকে স্থানীয়রা পাকড়াও করার চেষ্টা করলে স্থানীয়দের উপর হামলার চেষ্টা করে। ওই সময় স্থানীয়দের গণপিটুনী শুরু হয়। দু’জন নিহত হয় আহত হয় একজন। পুলিশ ১১টার সময় নিহতের লাশ উদ্ধার পূর্বক আহতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে শিলখালী ইউনিয়নের সাপেরঘারা এলাকায় প্রবাসী নুরুন নবীর বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র লোক। তাদের ছোড়া গুলিতে প্রাণ হারায় মালয়েশিয়া প্রবাসী যুবক নুরুন নবী। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয় তার ভাই মোজাম্মেল ও মা হাজেরা বেগম। আহতরা বেশ কয়েকজন হামলাকারীকে চিনে ফেলেন। তাদের দেয়া তথ্যমতে বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী সাপেরঘারা ও এর পার্শ্ববর্তী এলাকার পাঁচটি ঘর ঘেরাও করে। সেখান থেকে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত সন্দেহে জামাল উদ্দিন, মো. কাইছার ও নাসির হোসেনকে ধরে নিয়ে গণপিটুনী দেয় তারা।

এতে ঘটনাস্থলে মারা যায় জামাল উদ্দিন ও মোঃ কাইছার। অপর একজনকে আহতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

Reneta

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারডাকাত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬

সেনাবাহিনীকে জনমানুষের আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রধানমন্ত্রীর তাগিদ

জুলাই ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT