সেন্ট মার্টিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত। টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণের এর অবস্থান। আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিনজিরা বলা হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরীপ দল স্থানীয় নামের পরিবর্তে সেন্ট মার্টিন নাম প্রদান করে।






