চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সফর

প্রধানমন্ত্রীর সুইডেন সফর

সুইডেনে তিনদিনের সরকারি সফর শেষে আজ শুক্রবার লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে স্টকহোম ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর দেড়টায় লন্ডনের উদ্দেশে সুইডেনের অরল্যান্ড বিমান বন্দর ত্যাগ করে।

সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এটি ছিল সুইডেনে বাংলাদেশের কোন সরকার প্রধানের প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সরকারি সফর। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এই বৈঠকের আগে একই স্থানে উভয় নেতা একান্তে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে সুইডেনের প্রধানমন্ত্রীর দেয়া ভোজসভায় যোগ দেন। প্রধানমন্ত্রী রয়্যাল প্যালেসের অডিয়েন্স হলে সুইডেনের রাজা ষোড়শ গুস্তাভ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্টর্মের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেলা লোভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মর্গান জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠক করেন।

পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন এবং প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

Reneta

সফরকালে এইচ এন্ড এম কার্ল-জোহান পেরসন-এর সিইও এবং ইনভেস্টর জ্যাকব ওয়ালেনবার্গ-এর প্রেসিডেন্ট, ইনভেস্টর মার্কুস ওয়ালেনবার্গ-এর ভাইস-প্রেসিডেন্ট এবং এবিবি সুইডেন জোহান সডারস্টর্ম-এর সিইও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর সুইডেন সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT