প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স বার্নিকাট।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।
পরে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।







