চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সেলফি উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে ওযানডে সিরিজ ও টি-২০ ম্যাচ জয়ের পর ক্রিকেট আনন্দে ভাসছে সারা দেশ। এরই অংশ হিসাবে আজ শনিবার গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধন দেন টিম টাইগারইকে। প্রধানমন্ত্রী জাতীয় দলকে ২ কোটি টাকা ও খেলোয়াড়দের প্রত্যেককে দুটি করে ফ্ল্যাট দেয়ারও ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে পাকিস্তানের বিপক্ষে টাইগার স্কোয়াডের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা পর্ষদ থেকে শুরু করে কোচিং স্টাফের সব সদস্য।

মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রীর সঙ্গে  সেলফি তুলতে দেখা যায় জাতীয় ক্রিকেট দলের তারকাদের। পরে ক্রিকেটাররা তাদের ফেসবুক পাতায় প্রধানমন্ত্রীর সাথে তোলা হাস্য উজ্জ্বল ছবি পোস্ট করতে থাকেন।

জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটারের ফেসবুক পাতা ঘেঁটে দেখা যায় ক্রিকেটারদের সাথে স্বত:স্ফূর্ত ভাবে ক্যামেরায় পোজ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

দুৃপুর সাড়ে বারোটার কিছুক্ষণ পরে হলে প্রবেশ করে ঘুরে ঘুরে ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বিশ্বকাপ ও পাকিস্তানের সাথে ওয়ানডে,টি-টুয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটাররা প্রকৃত রয়েল বেঙ্গল টাইগারদের মতোই খেলেছে। 

তিনি বলেন, প্রত্যেকের মধ্যেই আত্মবিশ্বাস ছিলো যা ধরে রাখতে হবে। আসন্ন টেস্ট ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা জয়ের ধারা অক্ষুন্ন রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বিশ্বকাপে ভালো খেলার জন্য ১ কোটি, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ ও টি-টুয়েন্টিতে হারানোয় ১ কোটি এবং প্রত্যেক খেলোয়াড়কে দুটি করে ফ্ল্যাট ও যাদের গাড়ি নেই তাদের গাড়ি দেয়া হবে।

Reneta

সেই সঙ্গে কিশোর-তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে নতুন-নতুন স্টেডিয়াম তৈরি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের প্রত্যেক উপজেলায় মিনি-স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানান তিনি। এসব স্টেডিয়ামে সব ধরণের খেলাধূলার ব্যবস্থা থাকবে এবং আধুনিক প্রযুক্তির অনুশীলনের ব্যবস্থা থাকবে বলেও তিনি জানান।

শেখ হাসিনা বলেন, অবসরে যাওয়া খেলোয়ারদের ভবিষ্যৎ নিরাপত্তায় কল্যাণ ফান্ড গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে ।

জয় উদযাপনে খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে তা নিজ হাতে খাইয়েও দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT