চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ নেই, কোথায় আছেন জানি না’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:০০ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
আদালত
A A

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন তা জানেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া গত কয়েকদিন প্রধান বিচারপতির সঙ্গে কোন যোগাযোগ নেই বলেও জানান তিনি।

প্রধান বিচারপতির সাথে যোগাযোগ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কয়েকদিন হল তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন তা আমি জানি না। উনি ছুটিতে আছেন। আমরা জানি যে, উনি ক্যান্সারের রোগী।



প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে আইনজীবী সমিতির সভাপতির বক্তব্য প্রসঙ্গে আ্যটর্নি জেনারেল বলেন, আইনজীবী সমিতি একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের দখলে। তাদের ওইসব বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নেই।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আ্যডভোকেট জয়নুল আবেদীন আইনজীবী সমিতির এক জরুরি মিটিংয়ের পর বলেন, আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর প্রচণ্ড চাপ তৈরি করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।

দীর্ঘ অবকাশকালীন ছুটির পর মঙ্গলবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়।

সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬

চুয়াডাঙ্গায় বিএডিসির হাইব্রিড ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

জুন ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মরিচের ফলনে ধস, দুশ্চিন্তায় কৃষক

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT