চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতিকে চিঠি দেয়া দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২১ এপ্রিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২৪
- সেমি লিড, আদালত
A A

প্রধান বিচারপতিকে দেয়া চিঠিতে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিষয়ে সর্বোচ্চ আদালতের আদেশ ২১ এপ্রিল।

ওই দুই আইনজীবী হলেন অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ ও আইনজীবী শাহ আহমেদ বাদল।

মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন।

আদালতে দুই আইনজীবীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচির কথা উল্লেখ করে ওই দুই আইনজীবী একটি চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর পাঠান। ওই চিঠিটি পরে প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। পরবর্তীতে গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ (সুয়ো মোটো) স্বপ্রণোদিত আদেশে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীকে তাদের চিঠির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ১১ জানুয়ারি তলব করেন।

সর্বোচ্চ আদালতের তলবে হাজির হলে চিঠিটি আইনজীবী শাহ আহমেদ বাদলকে পড়তে বললে তিনি চিঠিটি পড়ে শোনান। এরপর আদালত কক্ষে বড় স্ক্রিনে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদের দেয়া এক বক্তব্যের ভিডিও দেখানো হয়। যেখানে সুপ্রিম কোর্ট নিয়ে এই আইনজীবীর দেয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। সেই সাথে দুই আইনজীবী চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোন মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন আদালত। পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারী আদালতে উপস্থিত হয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন দুই আইনজীবী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT