চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতি বললেন, ‘আসল রিভিউ তো আপনারটা’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১:০১ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
আদালত
A A

‘আপনি কেন? আপনি তো রিভিউয়ে ফাঁসি চাইছেন তাই না? আর মি. হোসেন তো রিভিউয়ে এ্যাকুইটাল (খালাস) চেয়েছেন। তাই এটাই তো আগে শুনানির বিষয়।’

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রিভিউ (রায় পুনর্বিবেচনার আবেদন) শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এসময় প্রধান বিচারপতি সাঈদীর পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ‘আসল রিভিউ তো আপনারটা।’

রোববার বেলা ১১ টা ৫৮ মিনিটে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে সাঈদীর পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দাঁড়ান।

গত ৬ এপ্রিল সাঈদীর আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বেঞ্চ ১৪ মে রিভিউ শুনানির দিন ধার্য করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০১৬ সালের ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছিলেন সাঈদীর আইনজীবীরা।

Reneta

আর একই বছরের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। সে আদেশের বিরুদ্ধে পরে রিভিউ করেন সাঈদী ও রাষ্ট্রপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দেলাওয়ার হোসাইন সাঈদীমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT