চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনের নিলামে সবচেয়ে দামি পাঁচ বিদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাঙ্গালুরুতে নানা নাটকীয়তায় শেষ হল আইপিএল মেগা নিলামের প্রথম দিন। ১ কোটি ভিত্তি মূল্যের হাসারাঙ্গা বিক্রি হল ১০ কোটি ৭৫ লাখ রুপিতে, ইশান কিষান পেলেন আকাশছোঁয়া মূল্য। অনেককে অবাক করে রায়না, সাকিব, ওয়েডের মতো ইনফর্ম ক্রিকেটাররা থাকলেন অবিক্রিত।

আসন্ন আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজির জন্য ৬০০ ক্রিকেটার নিলামে উঠেছে। যাদের মধ্যে রয়েছে ৩৭৭ জন ভারতীয় এবং ২২৩ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখা খেলোয়াড় বাদে আজ বিক্রি হয়েছে আরও অনেকে। তাদের মাঝে বেশ কজন বিদেশি ক্রিকেটারকে দলে টানতে মোটা অঙ্ক খসাতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

ভিত্তিমূল্যর বিচারে আকাশছোঁয়া মূল্যে দল পেয়েছেন যে পাঁচ বিদেশি
৥ ওয়ানিন্দু হাসারাঙ্গা: শ্রীলঙ্কান অলরাউন্ডারকে দলে টানতে যতটা কাড়াকাড়ি লেগেছিল তার থেকে বেশি লেগেছিল সময়। সঞ্চালক হিউ এডমিস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থগিত হয় নিলাম। মধ্যাহ্নভোজের পর নতুন সঞ্চালকের সঞ্চালনায় নিলাম শুরু হলে হাসারাঙ্গাকে কিনে নেন রয়েল আরসিবি। কোহলির দলে তাকে পেতে খরচ করেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। আইপিএল ইতিহাসে শ্রীলঙ্কার সব থেকে দামি ক্রিকেটার হয়েছেন এই লঙ্কান স্পিন অলরাউন্ডার।

৥ নিকোলাস পুরান: বিশ্বের প্রায় সব ফ্র‌্যাঞ্চাইজি আসরে খেলে বেড়ানো এই ক্যারিবিয়ানকে নিয়ে কেকেআর ও হায়দ্রবাদের মধ্যে কার্যত কাড়াকাড়ি লেগেছিল। শাহরুখ খানের দলকে শেষ মুহূর্তে ব্যর্থ করে হার্ডহিটার ব্যাটারকে দলে টানে হায়দ্রবাদ। ফ্র‌্যাঞ্চাইজি পুরানের জন্য খরচ করবে ১০ কোটি ৭৫ লাখ রুপি।

৥ লকি ফার্গুসন: দুই কোটি টাকার ভিত্তিমূল্যে থাকা এই কিউইকে নিয়ে লড়াই চালায় গুজরাট এবং দিল্লি। দলে টানতে দড়ি টানাটানিতে যোগ দেয় আরসিবি এবং লক্ষ্ণৌ। শেষে ১০ কোটি রুপিতে দফারফা করে গুজরাট টাইটানস। কেকেআর ছেড়ে দেওয়া লকির উপর কোনো আগ্রহই দেখাননি।

৥ কাগিসো রাবাদা: আইকনিক প্লেয়ার হিসেবে সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে নিয়ে লড়ে তিনটি ফ্র‌্যাঞ্চাইজি। দিল্লি, গুজরাটের সঙ্গে লড়াইয়ে নামে পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৯ কোটি ২৫ লাখ রুপিতে প্রোটিয়া পেসারকে কিনে নেয় পাঞ্জাব। তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি।

Reneta

৥ জেসন হোল্ডার: দেড় কোটি রুপি ভিত্তি মূল্যের সাবেক ক্যারিবিয়ান অধিনায়ককে পাওয়ার জন্য লড়ে চারটি ফ্র‌্যাঞ্চাইজি। লড়াইয়ে অনেকখানি এগিয়েছিল মুম্বাই, রাজস্থান এবং চেন্নাই। সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত ৮ কোটি ৭৫ লাখ রুপিতে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দলে টানে নতুন ফ্র‌্যাঞ্চাইজি লক্ষ্ণৌ।

এছাড়া বিদেশিদের ভিতরে দল পেয়েছেন প্যাট কামিন্স (কেকেআর— ৭ কোটি ২৫ লাখ), কুইন্টন ডি কক (লক্ষ্ণৌ— ৬ কোটি ২৫ লাখ), ডেভিড ওয়ার্নার (দিল্লি— ৬ কোটি ৭৫ লাখ), ট্রেন্ট বোল্ট (রাজস্থান— ৮ কোটি) ও ফাফ ডু প্লেসি (আরসিবি— ৭ কোটি), মোস্তাফিজ (দিল্লি— ২ কোটি) সহ আরও অনেকে।

বোরবার ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দিন বসবে আইপিএল নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজি তালিকায় থাকা বাকি খেলোয়াড়ের মাঝ থেকে সাজাবে নিজেদের দল। অবিক্রিত থাকা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কালও উঠবেন নিলামে।

সাকিব ছাড়া আরও তিন টাইগার ক্রিকেটার আছে মেগা নিলামের চূড়ান্ত তালিকায়। লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামদের প্রত্যেকের ভিত্তিমূল্যে ৫০ লাখ রুপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২কলকাতাপুরানরাবাদালিড স্পোর্টসহায়দ্রাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT