চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনেই ‘মুম্বাই সাগা’র আয় ২.৮৩ কোটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
বিনোদন
A A

শুক্রবার (১৯ মার্চ) মুক্তি পেয়েছে জন আব্রাহাম এবং ইমরান হাশমি অভিনীত ক্রাইম থ্রিলার অ্যাকশন ভিত্তিক সিনেমা ‘মুম্বাই সাগা’। যার মূল প্রেক্ষাপট আশির দশকের মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে।

ভারতের দুই হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটির প্রথম দিনের আয় ২.২৫ থেকে ২.৭৫ কোটি রুপি হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে মুক্তির প্রথম দিনে ছবিটির বক্স অফিস আয় হয়েছে ২.৮৩ কোটি রুপি! যেখানে গেল সপ্তাহে মুক্তি প্রাপ্ত ‘রুহি’র প্রথম দিনের আয় ছিল ১.৪০ কোটি রুপি।

ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে ‘মুম্বাই সাগা’র আয় আরও বৃদ্ধি পাবে। সেদিক থেকে ভারতের ছুটির দিনগুলোকে সম্ভবনাময় দিন হিসেবে বিবেচিত করেছেন ট্রেড অ্যানালাইসিস তরণ আদর্শ।

‘মুম্বাই সাগা’ ছবিটিতে মূলত অমর্ত্য রাও নামে এক গ্যাংস্টারের চরিত্রে একদম ছকভাঙা অভিনয়ে দেখা গেছে জন আব্রাহামকে। যিনি মূলত আশির দশকের মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে নিজের পায়ের তলায় রাখতে চায়। যার নানান অপরাধ ও অপকর্মকে ঘিরে এই সিনেমা নির্মিত।

অপরদিকে ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। যার একমাত্র লক্ষ্য মুম্বাইকে যেকোন অপরাধ থেকে মুক্ত রাখা। অমর্ত্যর সাম্রাজ্যকে ভেঙে চুরে শেষ করা তার একমাত্র লক্ষ্য যেন।

ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা এবং প্রযোজনা করেছেন ভূষণ ও কৃষ্ণা কুমার। এছাড়াও টি-সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটিতে জন ও ইমরানের পাশাপাশি দেখা গেছে সুনীল শেট্টি, কাজল আগরলওয়াল, মহেশ মঞ্জরেকর, গুলশান গ্রোভার, আমোল গুপ্তে, রোহিত রায় এবং প্রতীক বব্বরকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোল গুপ্তেইমরান হাশমিগুলশান গ্রোভারজন আব্রাহামমহেশ মঞ্জরেকরমুম্বাই সাগারোহিত রায়সুনীল শেট্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT