দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে সাকিবের দেখা পেল শিশির। সম্প্রতি শিশির দেশে ফিরেই ছুটে গেছেন বাংলাদেশের টিম হোটেলে সাকিবের সঙ্গে দেখা করতে।
হোটেল লা ম্যারিডিয়ানের ছাঁদে এই যুগল ক্যামেরাবিন্দি হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির এক স্ট্যাটাসে জানিয়েছেন, তাদের বহুল প্রতীক্ষিত ডেটের কথা।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল এখন অবস্থান করছে হোটেল লা ম্যারিডিয়ানে। শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে সাকিবসহ দলের সবাই এখন ফুরফুরে মেজাজেই রয়েছেন।






