চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরক্ষা বিষয়ে চুক্তি নয়, দু’টি সমঝোতা স্মারক সই হতে পারে: আনন্দবাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক চুক্তি নয় দু’টি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪দিনের সফরে ওই দু’টি স্মারক সই হবে, এ স্মারকের মাধ্যমে বাংলাদেশকে সমরাস্ত্র কেনার জন্য দেওয়া হবে ৫০ কোটি ডলার ঋণ-সাহায্য দেওয়াসহ ভূকৌশলগত রাজনীতিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় পৌঁছনো যাবে বলে আশা করছে নয়াদিল্লী।

বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় যুগ্মসচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের বরাত দিয়ে এসব জানিয়েছে ভারতীয় প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা।

দু’দেশের মধ্যে চলতি সামরিক সহযোগিতাগুলিকে একটি ছাতার তলায় নিয়ে এসে একটি সামগ্রিক ‘ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হবে। যার মধ্যে রয়েছে সাবমেরিন-প্রশিক্ষণ, তথ্য সহযোগিতা, উপকূলরক্ষীদের মধ্যে সহযোগিতা, সেনাপ্রধান পর্যায়ে আদানপ্রদানের মতো বিষয়। এ ছাড়া ভারত থেকে সমরাস্ত্র এবং সামরিক প্রযুক্তি কেনার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়া হবে।

প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের সর্ম্পক ভারতের জন্য ‘চাপ’ বলে উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, দীর্ঘদিন আগেই সামরিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের চুক্তি হয়ে গিয়েছে। সম্প্রতি বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ভারতীয় সামরিক ঘাঁটিগুলির উপর নজরদারি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দখলদারি রাখতে বেজিং-এর সক্রিয়তা বাড়ছে। আর সেই পরিকল্পনা রূপায়ণে ঢাকাকে পাশে পেতেও ক্রমশ প্রভাব বাড়াচ্ছে চীন। পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোতে বিনিয়োগ করছে চীন। গত দু’বছরে বাংলাদেশকে আড়াই হাজার কোটি ডলার অর্থসাহায্য করেছে চীন, যার একটা ভাল অংশ সামরিক ক্ষেত্রে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার আসন্ন সফরে প্রতিরক্ষা নিয়ে সমঝোতাপত্রে সই-এর বিষয়টি তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে বিরোধিতার ঝড় উঠেছে বলে উল্লেখ করে আনন্দবাজার আরও লিখেছে, বিএনপি-জামাত জোট এবং নাগরিক সমাজের একাংশ এ কথাও বলছে, যে অর্থের বিনিময়ে নিরাপত্তাকেও ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে হাসিনা সরকার। এতে করে শেখ হাসিনা সরকার যেনো চাপে না পড়ে, সেদিক খেয়াল রাখছে ভারত। সেইসঙ্গে চীনের বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লী।

বাংলাদেশ-ভারতের মধ্যে যেকোনো ধরণের সর্ম্পক ও ঐক্যমতের বিষয়ে ঘরোয়া সমালোচনার প্রতিবাদে শেখ হাসিনা কঠোর ও পরিষ্কার অবস্থানের বিষয়ে ভারত যথেষ্ট শ্রদ্ধাশীল বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে। কিন্তু প্রতিরক্ষার মতো বিষয়ে কিছু গোপনীয়তা রাখা ভারত কৌশল হিসেবে রেখে এখনই সমঝোতাকে চুক্তির আকার না দিয়ে, তার আগের ধাপ সমঝোতা সই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান মন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর ভারত সফরভারত-বাংলাদেশ সম্পর্কসমঝোতা স্মারক
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT