চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিযোগিতার নাম ‘ভয়ংকর পানি পান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘ভয়ংকর সুন্দর’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা

‘ভয়ংকর সুন্দর’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা

‘প্রতিদিন কিছু খান আর নাই খান, পানি পান করতেই হয়। আপনার পানি পান করার মজার ভিডিও তৈরি করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করুন এবং ক্যাপশানে হ্যাসট্যাগ দিন #voyangkorsundor। মনে রাখবেন, যাদের ভিডিও হবে সবচেয়ে মজার, সেই ১০ জন পাবেন ভয়ংকর সুন্দর সিনেমার প্রথম দিনের প্রথম শোর দু​টি করে টিকিট। আর দেরি কেন? বানিয়ে ফেলুন মজা করে পানি পানের ভিডিও, আপলোড করুন আপনার নিজের অ্যাকাউন্টে এবং ক্যাপশান দিন #voyangkorsundor. শেষ তারিখ ৩১ জুলাই।’

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি মুক্তি পাচ্ছে ৪ আগস্ট। তার আগে ছবিটির ব্যাপারে দর্শকদের আকর্ষণ তৈরির জন্যই এমন অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর ফেসবুকে এভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে সবাইকে।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। সহযোগী হিসেবে আছে আরটিভি।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ছবিতে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর ভাবনা। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এরই মধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে।

অনিমেষ আইচ বললেন, ‘আমার দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। সবাইকে দেশের সিনেমার স্বার্থে পাশে থাকার অনুরোধ জানাই। আগে হলে গিয়ে সিনেমাটি দেখুন, তারপর আলোচনা-সমালোচনা করুন। আমি ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের সমালোচনার জন্যই প্রস্তুত।’

ভাবনা বলেন, ‘অনিমেষের নাটকে অভিনয় করার সময় তার পরিচালনায় সিনেমাতে অভিনয় করার ইচ্ছে হতো। স্বপ্ন পূর্ণ হলো। আমার প্রথম সিনেমাতে এতো গুণী মানুষকে একসঙ্গে পেয়েছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচভয়ংকর সুন্দরভাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT