চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশী কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ন ০২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রতিবেশী কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। জনগণের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টার পাশাপাশি বাংলাদেশ এই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করে যাচ্ছে।

ঢাকা সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য জেনারেল রাওয়াতকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশেষ করে সেদেশের সেনাবাহিনীর অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের প্রধান কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন এবং সন্ত্রাস নির্মূল করা। তিনি পরমাণু শক্তি খাতে দু’দেশের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

এসময় ভারতের সেনাপ্রধান বাংলাদেশের চলমান উন্নয়নের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীল বাংলাদেশ দেখে আমরা আনন্দিত।

দু’দেশের যৌথ সাইকেল অভিযাত্রার কথা উল্লেখ করে জেনারেল রাওয়াত বলেন, উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

Reneta

জেনারেল রাওয়াত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দেই এবং সবকিছুই সমানভাবে দেখি। দেশের আকার এখানে কোন বিষয় নয়।’ বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মর্যাদা সকল ক্ষেত্রে সমান। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীবাংলাদেশবিপিন রাওয়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ দেবে ওমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮ বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

ফেব্রুয়ারি ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Prices of lemons, cucumbers and eggplants, which increased at the beginning of Ramadan, have not decreased

রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা ও বেগুনের দাম কমেনি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT