চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদ করতে এসে কাঁদলেন মুশফিক

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:১১ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলের দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধার এম এ আওয়াল বুলুর ‘বাজে কথা’র প্রতিবাদ করতে এসে চোখের জল ফেলতে ফেলতে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

সম্প্রতি একাধিক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে বিসিবি পরিচালক এবং বরিশাল বুলসের কর্ণধার এম এ আউয়াল চৌধুরী বুলু মুশফিকুর রহিমের নামে ‘আজেবাজে’ কথা বলেন। মুশফিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, মুশফিক দলের ভেতর গ্রুপিং করেন।

বুলুর এমন কথা শুনে বিসিবি যারপরনাই বিস্মিত। সংবাদ সম্মেলন ডেকে বিসিবি থেকে জানানো হয়েছে, জাতীয় দলের একজন অধিনায়কের নামে এমন আজেবাজে কথা বলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘একজন টেস্ট ক্যাপ্টেনকে অসম্মান করায় অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। আমরা ব্যবস্থা নেব।’

ব্যবস্থা নেয়ার দাবি জানান মুশফিকও।

‘আমার সম্পর্কে কখনো এমন অভিযোগ ওঠেনি। এটা শুধু আমার সঙ্গে হয়েছে। আশা করি আর কারও সঙ্গে হবে না। আমি বিসিবিকে জানিয়েছি, ওনারা ব্যাপারটা দেখবেন,’ বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান, ‘একটা দেশের অধিনায়ক হিসেবে এতদিন সার্ভিস দিচ্ছি, এতটুকু সম্মান তো পেতেই পারি।’

Reneta

মুশফিক এরপর আর কথা বলতে পারেন না। চোখের জল লুকাতে দ্রুত সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিবিমুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ২৪, ২০২৬

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT