বাংলাদেশ তৈরি পোশাক খাতে অটিস্টিক জনবলকে কাজে লাগিয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে বিশ্বে রোল মডেল হতে পারে বলে আশা প্রকাশ করেছেন গ্লোবাল অটিজম বাংলাদেশের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন।
বিজিএমইএ ভবনে ‘অটিস্টিক ব্যক্তিদের প্রশিক্ষণ ও পোশাক শিল্পখাতে নিয়োগ’ বিষয়ে কর্মশলায় তিনি বলেন, সবার সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশ ৫ বছরের মধ্যেই বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি আরো বলেন, অস্টিটিকদের কর্মক্ষেত্রে আনার নজির বিশ্বের আর কোনো দেশে নেই। বাংলাদেশের বড় গার্মেন্টস সেক্টরে আমরা যদি এটার প্রয়োগ করতে পারি, আমরা বিশ্বে রোল মডেল হতে পারবো।







